Weather update: দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, উত্তরবঙ্গে জারি অতিভারী বর্ষণের সতর্কতা
Weather update: দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, উত্তরবঙ্গে জারি অতিভারী বর্ষণের সতর্কতা
সপ্তাহের শুরু থেকেই বর্ষণ শুরু হয়েছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু শুক্রবার থেকে বর্ষণ কমতে শুরু করবে শহরে। এদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বর্ষণ হবে।

দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি
সপ্তাহের শুরু থেকেই বৃষ্টির দাপট দেখিয়েছিল বর্ষা। মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকাতেই এই বর্ষণের দাপট বেড়েছিল। ধীরে ধীর সেই দাপট কমতে শুরু করেছে। তার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমবে বর্ষণ। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে বর্ষণের দাপট বাড়ছে। তবে শনি এবং রবিবার বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবার থেকে আবার কমবে বর্ষার দাপট।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া
সোমবার থেকে বর্ষণের দাপট বেড়েছিল কলকাতায়। শুক্রবার সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। তার সঙ্গে রয়েছে অস্বস্তিকর গরম। শুক্রবার থেকে তাপমাত্রার পারদ চড়বে। একইসঙ্গে বাড়বে অস্বস্তিও। শনি এবং রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ রয়েছে তার জেরেই তীব্র গরম অনুভূত হচ্ছে।

উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা
দক্ষিণবঙ্গে বর্ষণ কমতে শুরু করলেও উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। কালিম্পঙে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে দার্জিলিং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সর্বত্র সব জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।

সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা
নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় হয়ে ওঠায় ভারী বর্ষণ শুরু হবে। দক্ষিণবঙ্গের উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। সেইসঙ্গে রাজস্থানে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। আর মৌসুমী অক্ষরেখার অবস্থান জয়সালমীর, গোয়ালিয়ার, রাঁচি, বাঁকুড়া হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবারে বর্ষায় তেমন বর্ষণ হয়নি রাজ্যে। ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications