Weather update: শক্তি বাড়িয়ে ফুঁসে উঠেছে নিম্নচাপ, আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস দিল হাওয়া অফিস

Weather update: শক্তি বাড়িয়ে ফুঁসে উঠেছে নিম্নচাপ, আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস দিল হাওয়া অফিস

বঙ্গোপসাগরে আরও শক্তিশালী হয়ে উঠেছে নিম্নচাপ। তার জেরে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা শহরেও আজ ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই বর্ষণ। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও শক্তিশালী নিম্নচাপ

আরও শক্তিশালী নিম্নচাপ

বঙ্গোপসাগরে আরওশক্তি বাড়িয়েছে নিম্নচাপ। তবে বঙ্গে তার প্রভাব তেমন ভাবে পড়বে না। ওড়িশা হয়ে ছত্তিশগড়ের দিকে সরে যাচ্ছে নিম্নচাপটি। তার কারণে দক্ষিণবঙ্গে আর বেশিদিন এই নিম্নচাপের প্রভাব পড়বে না। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দেয়া হয়েছে। তার সঙ্গে সমুদ্র উত্তাল থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। কলকাতা শহরে তেমন বর্ষণের সম্ভাবনা আর নেই। বুধবার পর্যন্তই শহরে বর্ষণ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কোন কোন জেলায় ভারী বর্ষণ

কোন কোন জেলায় ভারী বর্ষণ

নিম্নচাপ ওড়িশা থেকে ধীরে ধীরে যেহেতু ছত্তিশগড়ের দিকে সরে যাচ্ছে সেহেতু রাজ্যের উপকূলবর্তি জেলা গুলিতে আগামী ২ দিন ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। তার সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দিঘা, মন্দারমণি, তাজপুর, বকখালি, সাগর দ্বীপে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা।

পূর্ণিমার ভরা কোটাল দোসর

পূর্ণিমার ভরা কোটাল দোসর

আগামীকাল আবার পূর্ণিমা। কাজেই ভরা কোটাল রয়েছে। সমুদ্র আরো ফুলে ফেঁপে উঠবে। তার উপরে নিম্নচাপের শক্তি বাড়ায় উপকূলবর্তি জেলা গুলিতে বিশেষ নজরদারী চালানো হচ্ছে। জলপথে ও উপকূলবর্তী এলাকাগুলিতে মাইকে প্রচার শুরু করেছে পুলিশ। ফ্রেজারগঞ্জ ও গঙ্গাসাগরে সকাল থেকে সতর্কতা জারি করা হয়েছে। সুন্দরবনের একািধক জায়গা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ভরা কোটালের কারণে সাগরের জল বাড়বে। তার উপরে ভারী বর্ষণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সুন্দরবনের বাঁধগুলিির উপরে বিশেষ নজরদারি চালাচ্ছে প্রশাসন। নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে।

মিটবে কি বৃষ্টির ঘাটতি

মিটবে কি বৃষ্টির ঘাটতি

নিম্নচাপের জেরে কিছুটা হলেও বৃষ্টির সংকট কেটেছে দক্ষিণবঙ্গে। আগািমকাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় ভারী বৃষ্টির পূর্বাভাস গিয়েছে হাওয়া অফিস। এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। টানা ভারী বৃষ্টিতে সবজি চাষে ক্ষতি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চাষীরা। তবে দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলাতে এখনও বর্ষার ঘাটতি রয়েছে। ফলে ধান চাষে ব্যপক ঘাটতি দেখা দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+