Weather update:চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, ভারী বর্ষণের সতর্কতা ৫ জেলায়
Weather update:চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, ভারী বর্ষণের সতর্কতা ৫ জেলায়
সকাল থেকেই কালো মেঘের আনাগোনা আকাশে। দক্ষিণবঙ্গে চোখ রাঙাচ্ছে নিম্নচার। তার জেরে রাজ্যের ৫ জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করল হাওয়া অফিস। এছাড়া কলকাতা, হাওড়া এবং হুগলিতে হাল্কা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চিম বঙ্গোপসাগর থেকে ওডিশা পর্যন্ত অবস্থান করছে নিম্নচাপটি।

নিম্নচাপের ভ্রুকুটি
বর্ষা এবার তেমন ভাল করে আসেনি দক্ষিণবঙ্গে। জুন মাসে প্রায় ৪০ শতাংশ বর্ষার ঘাটতি ছিল দক্ষিণবঙ্গে। জুলাই মাসেও তেমন বর্ষার দেখা মেলেনি। ইতিমধ্যেই ওড়িশা উপকূলে দেখা দিয়েছে নিম্নচাপ। তারজেরে বর্ষার তেমন প্রভাব দেখা যায়নি। তবে নিম্নচাপের জেরে গত তিনদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বর্ষার বর্ষণ চোখে পড়ছে। গত ২ দিন নিম্নচাপের কারণে উপকূলবর্তী জেলা গুলিতে বর্ষণ হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে ওডিশা পর্যন্ত অবস্থান করছে একটি নিম্নচাপ। তার সঙ্গে মৌসুমী অক্ষরেখা সামান্য দক্ষিণে রয়েছে। দুয়ের জেরে রাজ্যের ৫ জেলায় বর্ষার দাপট কিছুটা হলেও বাড়বে।

৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা
নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় আগামীকাল থেকে বর্ষণের দাপট বাড়বে। কলকাতা,হাওড়া এবং হুগলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বল জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণপশ্চিম বঙ্গোপাসাগর ঘনীভূত নিম্নচাপের কারণেই এই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে অন্যান্য জেলায় তেমন ভারী বর্ষণের পূর্বাভাস নেই। আকাশ মূলত মেঘলা থাকবে তার জেরে দুএক পশলা হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির ঘাটতি
দক্ষিণবঙ্গে প্রথম থেকে বর্ষা তেমন সক্রিয় হয়ে ওঠেনি। মৌসুমী বায়ু প্রবেশ করলেও বর্ষার দক্ষিণ্য তেমন ভাবে পায়নি দক্ষিণবঙ্গের জেলাগুলি। জুন মােস ৪০ শতাংশ বর্ষার ঘাটতি দেখা গিয়েছিল। উত্তরবঙ্গের জেলাগুলিতে অতিবর্ষণ হয়েছে। জুলাই মাসেও তেমন বর্ষা দেখা যায়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাত চাষের বিপুল ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এখনও ধান পোঁতা হয়নি। ফলে ধান চাষে বিপুল ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষণের দাপট কমেছে। তার জেরে তাপমাত্রা বেড়েছ। প্রায় ৮ ডিগ্রি বেড়ে গিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা। ১৮ তারিখ থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি-এই পাঁচ জেলায় হতে পারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। ।












Click it and Unblock the Notifications