Weather update: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত, মিটবে কি বৃষ্টির ঘাটতি? কী বলছে হাওয়া অফিস

Weather update: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত, মিটবে কি বৃষ্টির ঘাটতি? কী বলছে হাওয়া অফিস

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তার জেরে
কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। তাতে কিছুটা হলেও বৃষ্টির ঘাটতি মিটতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ জুন, জুলাই দুই মাসেই তেমন বর্ষার দাক্ষিণ্য পায়নি দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গেও রয়েছে বর্ষার ঘাটতি।

চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত

চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত

অবশেষে ঘনীভূত ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। কার দেরে রাজ্য প্রচুর জলীয়বাষ্প ঢুকতে শুরু করেছে। তার সঙ্গে আবার একটি মৌসুমী অক্ষরেখা বহরমপুরের উপর দিয়ে ইম্ফল পর্যন্ত গিয়েছে। কাজেই দুইয়ের জেরে রাজ্যে বর্ষা বাড়ার ইঙ্গিত মিলেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন তার জেরে বর্ষা বাড়বে দক্ষিণবঙ্গে তাতে কিছুটা হলেও বর্ষার ঘাটতি মেটার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় বৃষ্টির পূর্বাভাস

কলকাতায় বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ঝেঁপে নামবে বৃষ্টি। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার জেরে তাপমাত্রার সামান্য হেরফের হবে মাত্র। যদিও সকাল থেেক রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে। তার সঙ্গে ভ্যাপসা গরম তো রয়েইছে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ থাকবে। শুক্রবার শহরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ভারী বর্ষণ হলেও অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

জেলায় কেমন থাকবে আবহাওয়া

জেলায় কেমন থাকবে আবহাওয়া

ঘূর্ণাবর্ত আর মৌসুমী অক্ষরেখার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার পর্যন্ত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তাতে কিছুটা হলেও ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলবে বলে মনে করা হচ্ছে।

রবিবার থেকে বর্ষণের পূর্বাভাস

রবিবার থেকে বর্ষণের পূর্বাভাস

বর্ষার শুরুতে ঝাঁপিয়ে বর্ষণ হয়েছে উত্তরবঙ্গের জেলা গুলিতে। যাকে বলে প্রবল বর্ষণে জেরবার দশা হয়েছিল সেখানকার বাসিন্দাদের। একাধিক জায়গায় জল জমে গিয়েছিল। পাহাড়ি জেলাগুলিতে লাগাতার ধস নেমেছে। তারপরে আবার উল্টো পথে বইতে শুরু করেছে উত্তরবঙ্গের আবহাওয়া। প্রচণ্ড গরমের দাপট দেখা গিয়েছে সেখানে। রবিবার থেকে আবার বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিতে
ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+