Weather update: কাটতে চলেছে বৃষ্টির খরা, কেমন থাকবে শহরের আবহাওয়া জেনে নিন কী বলছে হাওয়া অফিস

Weather update: কাটতে চলেছে বৃষ্টির খরা, কেমন থাকবে শহরের আবহাওয়া জেনে নিন কী বলছে হাওয়া অফিস

বিকেলের পর থেকেই বদলে যাবে আবহাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কলকাতা শহরেও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আশা করা যাচ্ছে এবার বোধহয় বর্ষার খরা কাটতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির ঘাটতি কমার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

বর্ষণের পূর্বাভাস

বর্ষণের পূর্বাভাস

বিকেলের পর থেকেই নাকি কলকাতার আবহাওয়া বদল হতে শুরু করবে। আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই নাকি আবহাওয়ার বড় বদল হতে চলেছে। কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েয়কদিন বর্ষণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে দুই ২৪ পরগনা এবং হাওড়াতেও বর্ষা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

জেলায় কেমন থাকব আবহাওয়া

জেলায় কেমন থাকব আবহাওয়া

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বর্ষণের পূর্বাভাস গিয়েছে হাওয়া অফিস। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে বাড়বে তাপমাত্রা। বর্ষার ঘাটতি েদখা দিয়েছিল। রাজ্যে ৫০ শতাংশ বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছিল। নতুন করে জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তাতে কিছুটা হলেও তাপমাত্রার পারদ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কারণ বৃহস্পতিবার থেকে বর্ষার দাপট বাড়বে দক্ষিণবঙ্গের েজলাগুলিতে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশের কাছাকাছি থাকবে।

কেমন থাকবে উত্তরবঙ্গের

কেমন থাকবে উত্তরবঙ্গের

উত্তরবঙ্গে আবার বর্ষার দাপট কমবে। দার্জিলিং সহ পার্বত্য এলাকায় এবার বৃষ্টিপাতের পরিমাণ কমবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। তরাই ও ডুয়ার্সে বর্ষার দাপট বাড়বে। মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টির পরিমান বাড়বে। অথচ বর্ষার শুরুতে সর্বাধিক বর্ষণ হয়েছিল উত্তরবঙ্গে। তার জেরে উত্তরবঙ্গের একাধিক নদীর জল বাড়তে শুরু করেছিল। তারপরেও তাপমাত্রার পারদ চড়েছিল।

বর্ষার ঘাটতি

বর্ষার ঘাটতি

আবহাওয়া দফতরর দাবি এবার রাজ্য বর্ষার ঘাটতি বেশি। জুন এবং জুলাই মাসে তেমন বর্ষা হয়নি। বৃষ্টির ঘাটতি বেড়েছে ৫০ শতাংশ। জুলাই মাসে তাপমাত্রার পারদ বাড়ছিল। ভ্যাপসা গরমে হাঁসফাঁস দশা। জুলাই মােসও বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছে রাজ্যে। তাতে চাষের বিপুল ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ বেড়ে গিয়েছিল। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ চড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+