Weather update: সকালে রোদ ঝলমলে আকাশ, বেলা বাড়লেই বর্ষণের ইঙ্গিত হাওয়া অফিসের
Weather update: সকালে রোদ ঝলমলে আকাশ, বেলা বাড়লেই বর্ষণের ইঙ্গিত হাওয়া অফিসের
আজ বাঙালির ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো। কিন্তু বৃষ্টি থেকে রেহাই নেই। আজও বর্ষণের পূর্বাভাস রয়েছে। সকালে রোদ ঝলমলে আকাশ হলেও বেলা বাড়তেই আকাশে উঁকি দেবে মেঘ। দু এক পশলা বৃষ্টিতে ভিজবে শহর থেকে জেলা এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কাজেই মেঘ মুক্ত হবে না লক্ষ্মীপুজোও।

আজ কোজাগরী লক্ষ্মীপুজো
আজ ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো। আর এই পুজোর আরাধনা দিয়েই এবারের মত পুজো পর্ব মিটবে। সকাল থেকেই তাই ঘরে ঘরে ব্যস্ততা তুঙ্গে। দোকানে বাজারে চলছে শেষ মুহূর্তের কেনা কাটা। তার সঙ্গে ঘরে ঘরে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সন্ধ্যে নামলেই শুরু হয়ে যাবে কোজাগরী লক্ষীর আরাধনা। তার আগে যে যতটা পারছেন ততটা কাজ গুছিয়ে েনওয়ার চেষ্টা করছেন। সকাল থেকে আবহাওয়াও সঙ্গ দিচ্ছে। রোদ ঝলমলে আকাশ দেখা দিয়েছে সকাল থেকে।

বেলা বাড়লেই বর্ষণ
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে রবিবারেও
বৃষ্টিতে ভিজবে শহর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সকালে রোদ ঝলমলে আকাশ থাকলেও বেলা বাড়লেই মেঘে ঢাকবে আকাশ। বিকেলেও হালকা বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ শহরের তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বর্ষণ হলেও ভ্যাপসা গরম কিন্তু বজায় থাকবে এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

কোন কোন জেলায় বর্ষণ
শুধু কলকাতা নয় দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হবে বর্ষণ। বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তার জেরে কিছুটা হলেও লক্ষ্মীপুজোর আনন্দ মাটি হতে পারে।

উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস
দুর্গাপুজো থেকেই উত্তরবঙ্গে ভারী বর্ষণ চলছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণ হবে। এছাড়া বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে কয়েক পশলা বৃষ্টি হতে পারে এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এত বর্ষণের পরেও কিন্তু মেটেনি ঘাটতি। এমনই জািনয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications