Weather update: আগামী ৪৮ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত, কতদিন চলবে বৃষ্টি? জেনে নিন

Weather update: আগামী ৪৮ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত, কতদিন চলবে বৃষ্টি? জেনে নিন পূর্বাভাস

সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। বেলা বাড়লেই আকাশ কালো করে বর্ষণ। গত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনই আবহাওয়া রয়েছে। কিন্তু আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে
বৃষ্টির পরিমাণ কমবে। তবে আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভবনা প্রায় সব জেলাতেই।

কমবে বৃষ্টি

কমবে বৃষ্টি

গত কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বর্ষণ হয়েছে। তার অন্যতম কারণ বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টার মধ্য সেই ঘূর্ণাবর্ত শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। তার জেরে কলকাতা সহ দক্ষিনবঙ্গের জেলাগুলিতে বর্ষণ হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে আগামী ২ দিনে বর্ষণের পরিমান কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আগামী ২৪ ঘণ্টায় বর্ষণের পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় বর্ষণের পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভবনা রয়েছে কলকাতা সহ প্রায় সব জেলাতেই।
শুক্রবার নিম্নচাপটি ওড়িশাতে প্রবেশ করবে। তার জেরে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা বর্ষণ হবে। শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামে।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া

পুজোর মুখে দোকােন-বাজারে ভিড় বাড়ছে। তার মধ্যে প্রতিদিন প্রায় বর্ষণ হলে পুজোর বাজার যাকে বলে মাটি হয়ে যাবে। সেকারণে আকাশ কবে মেঘমুক্ত হবে সেদিকে তাকিয়ে রয়েছে আম জনতা। সেদিক থেকে শহরবাসীকে সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। িনম্নচাপ ক্রমশ ওড়িশা উপকূলের দিকে সরে যেতে শুরু করায় কমবে বর্ষণ। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শহরের তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সেই সঙ্গে বাড়বে ভ্যাপসা গরমও।

উত্তরবঙ্গে কমবে বর্ষণ

উত্তরবঙ্গে কমবে বর্ষণ

গত কয়েকদিেন উত্তরবঙ্গে বর্ষার দাপট বেড়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছিল সেখানে। একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছিল। উত্তরবঙ্গের জন্য সুখবর শুনিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে কমবে বর্ষণ। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+