Weather update:আজ তৃতীয়া,ছাতায় মাথায় ঠাকুর দেখতে হবে না তো? কী বলছে হাওয়া অফিস

Weather update:আজ তৃতীয়া,ছাতায় মাথায় ঠাকুর দেখতে হবে না তো? কী বলছে হাওয়া অফিস

মহালয়ার পরের দিন থেকেই শুরু হয়ে গিয়েছে ঠাকুর দেখার ভিড়। শহরের একাধিক পুজো মণ্ডপে ভিড় করছেন দর্শনার্থীরা। তারই মাঝে আবার বর্ষণের শঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। কাজেই এবার যে পুজো একেবারেই মেঘমুক্ত হচ্ছে না তা নিশ্চিত হয়ে গিয়েছে। তৃতীয়াতে কেমন থাকবে আবহাওয়া জেনে নিন একবার।

ঠাকুর দেখা শুরু

ঠাকুর দেখা শুরু

পুজোর ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছে। প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় করতে শুরু করেছে দর্শনার্থীরা। শহর থেকে জেলা একাধিক পুজোর মণ্ডপ খুলে গিয়েছে। বুধবারও প্রায় ৩০০ পুজো উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত তিনদিন ধরেই উদ্বোধন চলছে। শহরের বড় পুজো মণ্ডপ গুলোর উদ্বোধন হয়ে গিয়েছে। মহালয়ার আগের দিন থেকে চলছে উদ্বোধন। মুখ্যমন্ত্রী একাধিক পুজোর উদ্বোধন করেছেন। বুধবার দিনেও শহর এবং জেলার একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এক কথায় বোধনের আগেই শুরু হয়ে গিয়েছে পুজো েদখা।

পুজোর বর্ষণের পূর্বাভাস

পুজোর বর্ষণের পূর্বাভাস

গতকালই আলিপুর আবহাওয়া দফতর বর্ষণের পূর্বাভাস দিয়েছিল। পুজোর চার দিন কলকাতা সহ দক্ষিণবঙগের অধিকাংশ জেলাতেই বর্ষণ চলবে। পূর্ব-মধ্য এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর নতুন করে ঘূর্নাবর্ত তৈরি হচ্ছে। ১ অক্টোবর থেকে সেটা শক্তি বাড়াতে শুরু করবে। তার জেরে পুজো এবার বর্ষণ সিক্ত হবে। তবে কবে থেকে বর্ষণ তা িনয়েও ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। কাজেই এবার ছাতা সঙ্গে নিয়েই পুজো দেখতে যেতে হবে। তাতে কোনও সন্দেহ নেই।

তৃতীয়াতে কেমন থাকবে আবহাওয়া

তৃতীয়াতে কেমন থাকবে আবহাওয়া

সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। তার সঙ্গে ভ্যাপসা গরম। পুজোর শেষ মুহূর্তের কেনাকাটা চলছে শহরের প্রায় সব বাজারে। তার মাঝে চলছে প্যান্ডেল হপিংও। বুধবার শহরে েতমন বর্ষণের পূর্বাভাস নেই। শহরের আকাশ মেঘলা থাকবে। বর্ষণের তেমন সম্ভাবনা নেই। অস্বস্তিকর তাপমাত্রা বহাল থাকবে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান বেশি থাকার কারণে অস্বস্তি বজায় থাকবে। অতএব ছাতার খুব একটা হয়তো প্রয়োজন হবে না। তবে ঘামতে ঘামতে ঠাকুর দেখতে হবে তাতে কোনও সন্দেহ নেই।

কবে থেকে বর্ষণ

কবে থেকে বর্ষণ

আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে ষষ্ঠীর দিন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষণ চলবে। সপ্তমী-অষ্ঠমী পর্যন্ত বর্ষণের দাপট বাড়বে শহরে এবং দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। কলকাতা , উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় পুজোর সময় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নবমী থেকে বৃৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ৪ তারিখ থেকে উত্তরবঙ্গের জেলা গুলিতে বর্ষণ শুরু হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+