Weather update: ফের ঘনাচ্ছে নিম্নচাপ, মহালয়াতেও কী হবে বর্ষণ?, কী বলছে হাওয়া অফিস
Weather update: ফের ঘনাচ্ছে নিম্নচাপ, মহালয়াতেও কী হবে বর্ষণ?, কী বলছে হাওয়া অফিস
আগামীকাল বিশ্বকর্মা পুজো। তার পরের সপ্তাহেই মহালয়া। পুজো কী এবার বৃষ্টি মুক্ত হবে। সেই প্রশ্নই ঘোরা ফেরা করছে সকলের মধ্যে। তবে এই নিয়ে হাওয়া অফিস খুব একটা নিশ্চয়তা দিতে পারেনি। ফের নিম্নচাপ ঘনাচ্ছে বঙ্গোপসাগরে। তার জেরে মহালয়ার আগে পর্যন্ত বর্ষণ চলবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যদিও শুক্রবার অনেকটাই মেঘমুক্ত শহরের আকাশ।

ফের ঘনাচ্ছে নিম্নচাপ
একটির রেশ কাটতে না কাটতে আরেকটি হাজির। নিম্নচাপের ভ্রুকুটি দেখা দিচ্ছে বঙ্গোপসাগরে। পুজোর আগে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বঙ্গোপসাগর। তার জেরে পুজোর আগে পর্যন্ত রাজ্যে বর্ষণ চলবে এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মহালয়ার আগের দিন পর্যন্ত বর্ষণ চলবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার থেকে রোদ দেখা গিয়েছে আকাশে। তবে সেই রোদ বেশিদিন স্থায়ী হবে না। সে ইঙ্গিত দিয়ে দিয়েছেন আবহাওয়াবিদরা।

কবে থেকে ফের বর্ষণ
সদ্য বর্ষার দাপট কাটিয়ে উঠেছে শহর। তার মধ্যে ফের বর্ষণের পূর্বাভাসে পুজোর আগে যেন সিঁদুরে মেঘ দেখছেন বঙ্গবাসী। আবহাওয়া দফতরের পূর্বাভাস জানিয়েছে, রবিবার থেকে ওড়িশা ও বাংলা উপকূলে তৈরি হবে নতুন একটি ঘূর্ণাবর্ত। ৪৮ ঘণ্টায় সেটি শক্তি বাড়িয়ে সেটি পরিণত হবে নিম্নচাপে। তার জেরে সোমবার থেকে ফের বর্ষণে ভিজবে শহর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ বিশ্বকর্মা পুজোর পর শেষ বেলার পুজোর বাজার মাটি করবে বর্ষাসুর। এটা নিশ্চিত করেই দিয়েছে হাওয়া অফিস

উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস
দক্ষিণবঙ্গে বর্ষণের দাপট কমতেই উত্তরবঙ্গের সব জেলায় শুরু হয়েছে ভারী বর্ষণ। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে উত্তরবঙ্গে আরও ভারী বর্ষণ হবে বলে জািনয়েছে হাওয়া অফিস। তবে মালদহ জেলায় বর্ষণের তেমন সম্ভাবনা নেই। ইতিমধ্যেই উত্তরবঙ্গে পর্যটনের মরশুম শুরু হয়ে িগয়েছে। তার মধ্যে বর্ষার দাপটে চিন্তায় রয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। বর্ষণের জেরে পর্যটনের মরশুমে ধাক্কা আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কেমন থাকবে তাপমাত্রা
লাগাতার বর্ষণের দাপতে দক্ষিণ বঙ্গের তপমাত্রা কিছুটা কমেছে। ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলেছে। ফের বর্ষণ শুরু হলে তাপমাত্রার পতন হবে ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। তাপমাত্রার পারদ এখন সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরা ফেরা করছে। জেলাগুলিতেও পচা ভাদ্রের গরম এবার আর অনুভূত হয়নি। অবার ধীরে ধীরে গরমের দাপট কমতে শুরু করবে। পুজোর পর থেকেই ঠান্ডার আমেজ পড়তে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications