Weather update: পুজো মেঘ মুক্ত হবে তো? বৃষ্টি থেকে মুক্তি কবে? কী পূর্বাভাস দিল হাওয়া অফিস

Weather update: পুজো মেঘ মুক্ত হবে তো? বৃষ্টি থেকে মুক্তি কবে? কী পূর্বাভাস দিল হাওয়া অফিস

বুধবারেই মেঘমুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু সেই সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বুধবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এরই মধ্যে আবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে শুরু করেছে। কাজেই পুজো যে একেবারেই মেঘ মুক্ত হবে সেকথা নিশ্চিত করতে নারাজ হাওয়া অফিস।

এখনই বৃষ্টি থেকে মুক্তি নেই

এখনই বৃষ্টি থেকে মুক্তি নেই

এখনই মেঘমুক্তি হবে না। আজও চলবে বর্ষণ।এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবার প্রথমে মেঘমুক্তির কথা শুনিয়েছিল হাওয়া অফিস । কিন্তু বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ায় ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেকারণেই সকাল থেকে মেঘে ঢাকা আকাশ। তার সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তিও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বিকেলে বর্ষণ বাড়বে

বিকেলে বর্ষণ বাড়বে

সকাল থেকেই আকাশে মেঘের ঘনঘটা। তবে বর্ষণ তেমন ভাবে এখনও শুরু হয়নি। দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিেয়ছে বুধবারও বেশিরভাগ সময় জুড়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষণ চলবে৷ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বিেকল থেকে বর্ষণের দাপট বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

কোন কোন জেলায় বর্ষণ

কোন কোন জেলায় বর্ষণ

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। নিম্নচাপ অক্ষরেখার কারণে বুধবারও দুই ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে৷ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। এদিকে ঝাড়খণ্ড এবং ওড়িশার একাধিক জায়গায় বর্ষণ বাড়ছে। নিম্নচাপ ওড়িশার হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করায় বর্ষার দাপট বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে বর্ষণ

উত্তরবঙ্গে বর্ষণ

এদিকে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বর্ষণের দাপট কমতে শুরু করবে কিন্তু উত্তরবঙ্গে ফের বাড়বে বর্ষা। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ একাধিক জেলায় সপ্তাহান্তে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। কাাজেই পুজো যে একেবারে মেঘমুক্ত হবে এমন আশা দেখাতে পারছে না হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+