Weather update: মাটি হবে পুজোর বাজার, নিম্নচাপের জেরে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস রবিবারে

Weather update: মাটি হবে পুজোর বাজার, নিম্নচাপের জেরে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস রবিবারে

পুজো যত এগিয়ে আসছে তত আকাশে কালো মেঘের ঘনঘটা বাড়ছে। নিম্নচাপের জেরে আগামী তিনদিন
বৃষ্টিতে ভিজবে শহর। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কাজেই রবিবারের দুর্গাপুজোর বাজার যে মাটি হবে তাতে কোনও সন্দেহ নেই। বুধবার পর্যন্ত বৃষ্টির দাপট চলবে। কাজেই রবিবার বিকেলে যদি ভাবেন গড়িয়াহাট কিম্বা হাতিবাগােন যাবেন পুজোর কেনাকাটা করতে তাহলে সঙ্গে রাখুন ছাতা-রেনকোট।

বৃষ্টিতে ভিজবে শহর

বৃষ্টিতে ভিজবে শহর

আর মাত্র ২০ দিন। পুজোর তোরজোর চরমে এখন শহরে। তারই মাঝে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অর্থাৎ রবিবার যাঁরা পুজোর কেনাকাটা করতে যাবেন ভাবছেন তাঁদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে হাওয়া অফিস। নিম্নচাপের দাপটে আগামী িতনদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কাজেই রবিবারের পুজোর বাজার যে মাটি হবে তাতে কোনও সন্দেহ নেই। সকাল থেকেই আকাশে মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে।

ফের দুর্যোগের ঘনঘটা

ফের দুর্যোগের ঘনঘটা

বঙ্গোপসাগরে তৈরি হয়েেছ নিম্নচাপ। গত কয়েকদিন ধরেই সাগরে শক্তি বাড়াতে শুরু করেছিল ঘূর্ণাবর্তটি। তারপরে সেটি নিম্নচাপে পরিণত হয়েছে। িনম্নচাপটি ক্রংশ পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে দিকে সরছে। এবং শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে। সেকারণে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপের জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী তিন থেকে চারদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে বর্ষণ।

কোনকোন জেলায় ভারী বর্ষণ

কোনকোন জেলায় ভারী বর্ষণ

ইতিমধ্যেই আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে অতিভারী বর্ষণের সতর্কতাজারি করা হয়েছে। রবিবার সকাল থেকেই উত্তাল হয়ে উঠেেছ সমুদ্র। সুন্দরবন উপকূলে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। দিঘা, মন্দারমনি, শঙ্করপুরে পর্যটকদের সতর্ক করা হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমাতেও মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। সমুদ্র তীরবর্তী বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন। উপকীলবর্তী বাঁধগুলির দিকেও নজর রাখা হচ্ছে। পরিস্থিতি মোকবিলায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। বখখালি, ফ্রেজারগঞ্জে সমুদ্র নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ১৩ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিম ও উত্তরের জেলাগুলিতে বর্ষণ চলবে। বাঁকুড়া, বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া।

কলকাতায় বৃষ্টির পূর্বাভাস

কলকাতায় বৃষ্টির পূর্বাভাস

পুজোর আগে দুঃসংবাদ শুনিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া জানিেয়ছে নিম্নচাপের জেরে শহরে বর্ষণের দাপট বাড়বে রবিবার থেকে। সকাল থেকেই আকাশের মুখ ভার। বেলা বাড়ার সঙ্গেসঙ্গে আবহাওয়ার অবনতি হবে। বৃষ্টি শুরু হবে কলকাতায়। সন্ধে থেকে বাড়বে বৃষ্টির দাপট। গতকাল থেকেই হালকা বর্ষণ শুরু হয়েছে শহরে। তার জেরে তাপমাত্রা িকছুটা কমেেছ। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি চলবে শহরে। আর তার জেরে যে পুজোর বাজার মাটি হবে তাতে কোনও সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+