West Bengal Weather Update: সাইক্লোন ফেনজলের প্রভাব শুরু! মেঘলা আকাশ, কলকাতায় শুরু হয়েছে বৃষ্টিও

West Bengal Weather Update: ঘুর্ণিঝড় ফেনজলের প্রভাব বাংলায়। সকাল থেকেই শহর এবং শহরতলিতে মেঘলা আকাশ। কয়েক জায়গায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। বইছে হাওয়া। শুক্রবার দুপুরেই বঙ্গোপসাগরে শক্তিশালী ঘুর্ণিঝড় ফেনজল তৈরি হয়ে গিয়েছে।

দ্রুত গতিতে সেটি উপকূলের দিকে ধেয়ে আসছে। আজ শনিবারই তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলে আছড়ে পড়বে বলে সতর্কতা জারি করেছে মৌসম ভবন। সরাসরি না হলে প্রত্যক্ষ ভাবে এই ঝড়ের প্রভাব বাংলায় (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update

West Bengal Weather Update: চার জেলায় বৃষ্টির সম্ভাবনা

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের চার জেলায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে (West Bengal Weather Update) জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। বৃষ্টি হবে উপকূলবর্তী পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা। এছাড়াও কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

বিশেষ করে আজ ৩০ শে নভেম্বর শনিবার বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। পয়লা ডিসেম্বর রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলেই জানানো হয়েছে। উপকূল সংলগ্ন জেলাগুলোতেও মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে।

West Bengal Weather Update: তাপমাত্রা বাড়তে পারে

সাইক্লোনের প্রভাবে ফের একবার তাপমাত্রা বাড়তে পারে। আগামী ২/৩ দিনে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে। তবে বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। তবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বীরভূম জেলাতে সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা বেশি থাকবে বলে জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের (West Bengal Weather Update) তরফে।

West Bengal Weather Update: কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

পরিস্থিতি অনুযায়ী কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লো (West Bengal Weather Update)। আগামী কয়েকদিন ক্রমশ তাপমাত্রা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এমনকি ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। নভেম্বরের শেষে রাতের তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলেও জানানো হয়েছে। মূলত আজ শনিবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। দু'একপশলা বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

West Bengal Weather Update: উত্তরবঙ্গে কুয়াশার দাপট

সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি ও মালদা জেলাতেও কুয়াশার সম্ভাবনা। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা।।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+