Weather Update: পিছু ছাড়ছে না বৃষ্টি, উত্তরবঙ্গের তিন জেলায় লাল সতর্কতা! কেমন থাকতে চলেছে দক্ষিণের জেলাগুলি

Weather Update: ঢেলে বৃদ্ধি উত্তরবঙ্গের পাঁচ জেলায়। ফের একবার কয়েকটি জেলার জন্য লাল সতর্কতা আবহাওয়া দফতরের। সেখানে দক্ষিণবঙ্গের জন্য বজ্রবিদ্যুতের কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের জন্য বুধবার অর্থাৎ ১০ জুলাই থেকে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। এই বৃষ্টিতে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলির পরিস্থিতি যে আরও খারাপ হবে, তা আর বলার অপেক্ষা রাথে না।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব অসমের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। স্বাভাবিক অবস্থানের দক্ষিণে রয়েছে তার অবস্থান।

Rain

  • উত্তরবঙ্গে আগামী সাত দিন

সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এদিনের বাকি সময়ে দার্জিলিং-এর কোথাও কোথাও ভারী থেকে অতিভারী এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দার্জিলি, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে।

বুধবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার লাল সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, আলিপুদদুয়ার ও কোচবিহারে। এছাড়া ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি ও কালিম্পং-এ। ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুদদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনের বাকি সময়ে আবহাওয়া দফতরের তরফে তেমন কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনও পূর্বাভাস নেই।

  • কলকাতার আবহাওয়া

সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩৫.৪) ২৬.৮ (২৬.৮)
বহরমপুর (৩৫) ২৬.৮ (২৬)
বাঁকুড়া (৩৪.৩) ২৫.৯ (২৫.৯)
বর্ধমান (৩২) ২৫ (২৪)
কোচবিহার (৩৩.২) ২৬.১ (২৬.১)
দার্জিলিং (১৯.৬) ১৬.৬ (১৬.৬)
কালিম্পং (২৩.৫) ২১.৮ (১৯.৮)
দিঘা (৩৫.৯) ২৭.৪ (২৭.৪)
কলকাতা (৩৩.৭) ২৭.৬ (২৭.৭)
দমদম (৩৪.৪) ২৭.৪ (২৭)
কৃষ্ণনগর (৩৩.২) ২৭ (২৬.৪)
মালদহ (৩৩.৪) ২৭.১ (২৫.৮)
মেদিনীপুর (৩৪.৪) ২৭.৬ (২৭.৬)
পুরুলিয়া (৩৩.৩) ২৪.১ (২৪.১)
পানাগড় (৩৭) ২৮.৫ (২৯.৬)
শ্রীনিকেতন (৩৪.৪) ২৬ (২৬.৪)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+