ভোররাতে স্বস্তির বৃষ্টি কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে, আজও ঝড়ের পূর্বাভাস থাকছে?

শনিবার সকাল থেকেই প্রখর রোদ্দুরে পুড়ছিল বাংলা। কিন্তু বিকেলের পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। দক্ষিণবঙ্গের একাধিক এলাকাতে বৃষ্টি হলেও কলকাতায় হয়নি। কিন্তু রাতেই হাওয়া অফিসের তরফে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়।

স্বস্তি দিয়ে বৃষ্টিতে ভিজল শহর এবনহ শহরতলির একাধিক জায়গা। শনিবার সকাল থেকেই প্রখর রোদ্দুরে পুড়ছিল বাংলা। কিন্তু বিকেলের পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। দক্ষিণবঙ্গের একাধিক এলাকাতে বৃষ্টি হলেও কলকাতায় হয়নি। কিন্তু রাতেই হাওয়া অফিসের তরফে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়।

সেই মতো কলকাতা তো বটেই, শহরতলির বিভিন্ন অংশে ভোররাত পর্যন্ত বৃষ্টি হয়েছে। এমনকি সকাল থেকেই মেঘলা আকাশও রয়েছে।

আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস

আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস

ভোর রাত থেকে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার কারণে সকাল থেকেই একটা স্বস্তির বার্তা। নেমেছে তাপমাত্রাও। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি বদলাতে শুরু করবে। এমনটাই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। তবে সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করবে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা। ফলে আজ রবিবারও ঝড়-বৃষ্টি'র একটা পূর্বাভাস রয়েছে। আগেই এই বিষয়ে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২-৩ দিন একইরকমভাবে রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এছাড়াও ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

বৃষ্টি হলেও অস্বস্তি বজায় থাকবে

বৃষ্টি হলেও অস্বস্তি বজায় থাকবে

বৃষ্টি হলেও অস্বস্তি এখনই যাবে না। বলছেন আবহাওয়াবিদরা। তাঁদের মতে, আপাতত বাতাসে জলীয় বাষ্প বেশি রয়েছে। আর সেই কারণে আর্দ্রতা জনিত একটা অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বলেই জানাচ্ছেন হাওয়া অফিস। এমনকি আজ রবিবারও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে বলেও পূর্বাভাস। এমনকি ধীরে ধীরে কয়েকটি জেলাতে ফের একবার ৪০ ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছে যাবে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা। তবে রাতের দিকে স্বস্তি'র পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ আগামী কয়েকদিন রাতের দিকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরেও বৃষ্টি চলবে-

উত্তরেও বৃষ্টি চলবে-

দক্ষিণবঙ্গে গরমের পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গের জণ্যে স্বস্তির খবরই শোনাচ্ছেন আবহাওয়াবিদরা। আগামী কয়েকদিন উত্তরের একাধিক জেলাতে বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে আগামী কয়েকদিন বৃষ্টি'র পরিমাণ কমলেও সপ্তাহের শেষে ফের একবার বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে বলে মনে করছেন আলিপুর হাওয়া অফিস।

সঠিক সময়েই বর্ষা

সঠিক সময়েই বর্ষা

সময়ের আগেই বর্ষার আগমন হয়েছে আন্দামানে। বলা হয়েছিল ২৬-২৭ মে নাগাদ বর্ষার আগমন হতে পারে কেরলে। তবে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে মাস শেষে আগেই বর্ষার আগমন হতে চলেছে কেরলে। এর জন্য অনুকূল পরিবেশ তৈরি। মৌসুমী বায়ু ইতিমধ্যেই দক্ষিণ আরবসাগর, মালদ্বীপ এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় এসে পড়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা গিয়েছে কেরলের উপকূলের আকাশে মেঘের ধনঘটা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২-৩ দিনের মধ্যেই কেরলে বর্ষার আগমন হতে চলেছে। সাধারণভাবে কেরলে বর্ষার আগমন হয় ১ জুনের আশপাশের সময়ে।

একাধিক রাজ্যে বৃষ্টির পূর্বাভাস

একাধিক রাজ্যে বৃষ্টির পূর্বাভাস

অন্যদিকে আগামী ৫ দিন পূর্বের রাজ্যগুলি, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সগ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+