Weather Update: তীব্র তাপপ্রবাহের মধ্যে বাংলার ৮ জেলায় বৃষ্টি! আগামী সপ্তাহেই কি heat wave থেকে মুক্তি?
Weather Update: শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.১ ডিগ্রি সেলসিয়াস। আর রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কলাইকুন্ডায় ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। সঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তনেরও পূর্বাভাস নেই।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃহস্পতিবার দোসরা মে থেকে তাপপ্রবাহের পূর্বাভাস নেই। সেই জায়গায় দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ আপাতত জারি থাকতে চলেছে।

- উত্তরবঙ্গ আগামী সাত দিন
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। উত্তর দিনাজপুর ও মালদহে তাপপ্রবাহের লাল ও দক্ষিণ দিনাজপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহকে তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।
মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি এবং সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহকে তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।
বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস নেই। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহকে তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা জারি থাকছে।
বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। এদিন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমের কোনও কোনও জায়গায় তীব্র তাপপ্রবাহের আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা জারি রয়েছে।
সোমবার, মঙ্গলবার ও বুধবারও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এর মধ্যে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমের কোনও কোনও জায়গায় তীব্র তাপপ্রবাহের আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা জারি রয়েছে। বৃস্পতিবার, শুক্রবার ও শনিবার আপাতত সবকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী পাঁচদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৪২.৫) | ২৮.১ (২৬.৭) |
| বহরমপুর | (৪১.২) | ২৯.২ (২৭.৮) |
| বাঁকুড়া | (৪৩.২) | ২৭ (২৬.৩) |
| বর্ধমান | (৪৩) | ২৬.৪ (২৬) |
| কোচবিহার | (৩৪.৩) | ২৪.২ (২৪.১) |
| দার্জিলিং | (২০.৮) | ১৩ (১৩.৬) |
| কালিম্পং | (২৫.৫) | ২০ (১৯.৩) |
| দিঘা | (৩৬.৫) | ২৮ (২৮.৪) |
| কলকাতা | (৪১.১) | ২৯.৫ ( ২৯.৩) |
| দমদম | (৪১) | ২৯.২ (২৯) |
| কৃষ্ণনগর | (৪২) | ২৮ (২৭.৮) |
| মালদহ | (৪০.৬) | ২৭.১ (২৫.৬) |
| মেদিনীপুর | (৪৩.৫) | ২৮.৬ (২৮.১) |
| পুরুলিয়া | (৪২.৭) | ২৬.১ (২৪.১) |
| পানাগড় | (৪৪.৬) | ২৭.৯ (২৭.৭) |
| শ্রীনিকেতন | (৪২) | ২৫.৬ (২৬) |












Click it and Unblock the Notifications