West Bengal weather Update: প্রবল ঠান্ডার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস! ভয়ঙ্কর বদল বাংলার আবহাওয়ায়

West Bengal weather Update: ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস! গত কয়েকদিন ধরে হু হু করে কমতে শুরু করেছিল তাপমাত্রার পারদ। একেবারে কয়েক ডিগ্রি নীচে নেমে যায় পারদ। শহর কলকাতাতেই ১৫ ডিগ্রির নীচে নেমে যায় তাপমাত্রা। এমনকী দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও একেবারে জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হয়।

জারি করা হয় শৈত্যপ্রবাহের সতর্কতা। এর মধ্যেই আবহাওয়ার বড় বদল। বড়সড় ইঙ্গিত আলিপুর হাওয়া অফিসের (West Bengal weather Update)? কী বলছেন আবহাওয়াবিদরা?

Rain in winter

হাওড়া অফিসের পূর্বাভাস (West Bengal weather Update) অনুযায়ী, শুক্রবার এবং শনিবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে হালকা কোথাও খুব হালকা। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

বৃষ্টি হলেও ঠান্ডা কমবে এমনটা নয়, কিছুটা হলেও তাপমাত্রা বাড়বে ঠিকই। আগামী দু'দিনে দুই থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বিভিন্ন জেলাতে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা ধোঁয়াশা কুয়াশা থাকতে পারে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। পাশাপাশি ঘন কুয়াশার সতর্কতা থাকবে বেশ কিছু জেলাতে (West Bengal weather Update) ।

যেমন সতর্কবার্তা (West Bengal weather Update) দেওয়া হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। মঙ্গলবার ঘন কুয়াশা থাকবে পূর্ব-পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে। বুধবার ঘন কুয়াশা সতর্কবার্তা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে।

অন্যদিকে উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা সপ্তাহের শেষে। খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা (West Bengal weather Update) রয়েছে বলে জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকাতেও। তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। হালকা থেকে মাঝারি কুয়াশা প্রায় সব জেলাতেই সকালের দিকে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ঘন কুয়াশা সতর্কবার্তা। আগামীকাল ঘন কুয়াশা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা তে। বুধবার ঘন কুয়াশার সতর্কবার্তা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+