Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Weather update: পুজোয় কেমন থাকবে আবহাওয়া? কোন আশঙ্কার কথা শোনাল হাওয়া অফিস?

Weather update: পুজোয় কেমন থাকবে আবহাওয়া? কোন আশঙ্কার কথা শোনাল হাওয়া অফিস?

বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়া বদলের সম্ভাবনা। পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ অর্থাৎ বৃহস্পতিবার েথকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার পর্যন্ত টানা বর্ষণ চলবে এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে পুজো নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর।

বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। তার জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে বর্ষণ। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তাতে কিছুটা হলেও প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি মিলবে। উপকূলবর্তী জেলাগুলিেত গতকাল থেকেই সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। কারণ নিম্নচাপের কারণে উত্তাল থাকবে সমুদ্র।

কলকাতার আবহাওয়া থাকবে অস্বস্তিকর গরম

কলকাতার আবহাওয়া থাকবে অস্বস্তিকর গরম

সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। সকালে তেমন ভাল করে রোদ ওঠেনি। তবে বেলাবাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রোদের দাপট। তার সঙ্গে প্যাচপ্যাচে গরম অনুভূত হচ্ছে। বিকেল পর্যন্ত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বিকেলের পরে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। তাতে কিছুটা হলেও অস্বস্তিকর গরম থেকে মুক্তি মিলবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়ােসর কাছাকাছি থাকবে।

দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টি

দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টি

িনম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্ষণ বাড়বে। বৃহস্পতিবার বিকেলের পর দক্ষিণবঙ্গের সাত জেলায় বাড়বে বৃষ্টি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় বাড়বে বর্ষণ। উপকূলবর্তী জেলাগুলিতে বইবে ঝোড়ে হাওয়া। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝেড়ো হাওয়া বইবে সেখানে। সমুদ্র উত্তাল থাকবে। সেকারণে আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। দিঘা, মন্দারমনি, শঙ্করপুরে মাইকিং চলছে।

উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টি

উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টি

উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেকারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে দিনের তাপমাত্রা। উত্তরবঙ্গেও বৃষ্টির ঘাটতি জারি থাকবে বলে জানিেয়ছে হাওয়া অফিস।

পুজোয় কি বৃষ্টি হবে?

পুজোয় কি বৃষ্টি হবে?

আর কয়েকটা দিন বাকি পুজোর। অগাস্ট মাস শেষ হতেই পুজোর ঘণ্টা বেজে যাবে রাজ্যে। ইতিমধ্যেই একাধিক জায়গায় পুজোর প্যাণ্ডেল শুরু হয়ে গিয়েছে। এবার আবার পুজো আগে। অক্টোবর মাসের প্রথম থেকেই দুর্গাপুজো। সেকারণে বর্ষণের শঙ্কা থেকে যাচ্ছে। আবহাওয়া দফতরও সেই আশঙ্কার কথাই শুনিয়েছে। দুর্গাপুজোতে এবার বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে এখন থেকেই নিশ্চিত করে তাঁরা কিছু বলেতে চাইছেন না। তবে পুজো এগিয়ে আসার কারণে একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+