Weather update: উঁকি দিচ্ছে নতুন নিম্নচাপ, প্যাচপ্যাচে গরম থেকে মিলবে কি রেহাই, জেনে নিন কী বলছে হাওয়া অফিস

Weather update: উঁকি দিচ্ছে নতুন নিম্নচাপ, প্যাচপ্যাচে গরম থেকে মিলবে কি রেহাই, জেনে নিন কী বলছে হাওয়া অফিস

বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। তার জেরে ফের বঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। প্যাচপ্যাচে গরম থেকে কিছুটা হলে মুক্তি মিলবে। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণ হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তাতে কিছুটা হলেও গরম কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ

নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর এমনই পূর্বাভাস দিয়েছে। তার জেরে ফের বঙ্গে বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে। তাতে কিছুটা হলেও বৃষ্টির ঘাটতি মিটতে পারে বলে মনে করছেন আবহাওয়া বিদরা। কারণ বর্ষার প্রথম থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছে। আগের নিম্নচাপের দাপটে কিছুটা হলেও বৃষ্টির ঘাটতি মিটেছে। নতুন নিম্নচাপে আরো কিছুটা বৃষ্টির ঘাটতি মিটবে বলে মনে করছেন তাঁরা।

কোথায় বৃষ্টির পূর্বাভাস

কোথায় বৃষ্টির পূর্বাভাস

আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে
বৃষ্টির হবে আগামী ২ দিন। বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী ২ দিন। ইতিমধ্যই দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজাবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। দিঘা, শঙ্করপুর, মন্দিরমনিতে পর্যটকদের সতর্ক করা হয়েছে।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া

সকাল থেকে তীব্র গরম। তার সঙ্গে রোদের দাপট। শ্রাবণ শেষ হওয়ার আগেই যেন হাজির ভাদ্র। রোদের সঙ্গে প্যাচপ্যাচের গরমে নাজেহাল দশা শহরবাসীর। সপ্তাহান্তে বর্ষণে ভিজবে শহর এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তার অন্যতম কারণ বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। তার জেরে সপ্তাহান্তে বর্ষণ বাড়বে শহরে। আজও শহরে বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গেও বাড়ছে গরমের দাপট। কবে আগামী ২ দিন উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে এবার বৃষ্টির ঘাটতি রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খন্ড, ছত্তিসগড় এবং মধ্যপ্রদেশে কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি বাড়বে আগামী কয়েকদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+