Weather Update: সোমবারেই দশ জেলায় চরম তাপপ্রবাহের মধ্যে স্বস্তি? একনজরে বাংলার আবহাওয়া
Weather Update: সোমবারেও তাপপ্রবাহ থেকে বড় কোনও স্বস্তির বার্তা দিতে পারল না আবহাওয়া দফতর। তবে স্বল্প সময়ের জন্য স্বস্তি মিলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের তিন জেলায় এবং দক্ষিণবঙ্গের সাত জেলায় বিকেল থেকে সন্ধের মধ্যে হাল্কা বৃষ্টি হতে পারে।
তবে আবহাওয়া দফতর জানিয়েছে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা হিসেবে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।

- উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় ও মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতরে।
আবহাওয়া দফতর জানিয়েছে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এই সময় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
- দক্ষিণবঙ্গের আবহাওয়া
সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে শুধুমাত্র কলকাতা ও হাওড়া জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে। কোথাও কোথাও তা তীব্র আকারও নিতে পারে।
বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই সময়ের মধ্যে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। কোনও কোনও জেলায় তাপপ্রবাহ তীব্র আকাশ নিতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
- কলকাতার আবহাওয়া
সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৯ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- তাপমাত্রা কমবে, আবার বাড়বেও
আবহাওয়া দফতর জানিয়েছে. আগামী দুই দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে। তবে তার পরের দুই দিনে তাপমাত্রা ফের আগের জায়গাতেই ফিরে যাবে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৪২.৮) | ২৫ (২৯) |
| বহরমপুর | (৪০.২) | ২৮.২ (২৯) |
| বাঁকুড়া | (৪৪.৫) | ২৬.৪ (২৬.৪) |
| বর্ধমান | (৪২) | ২৫.২ (২৫) |
| কোচবিহার | (৩৪.৭) | ২৪.১ (২২.৬) |
| দার্জিলিং | (২২.৪) | ১৩.৮ (১২.৪) |
| কালিম্পং | (২৫) | ১৮.৩ (১৯) |
| দিঘা | (৩৬.৪) | ২৮.৪ (২৮.১) |
| কলকাতা | (৪০.৩) | ২৯.৬ (২৯) |
| দমদম | (৪১.৪) | ২৯.৬ (২৯) |
| কৃষ্ণনগর | (৪১.২) | ২৭.৬ (২৭.৪) |
| মালদহ | (৪১.১) | ২৭.৭ (২৫.৭ ) |
| মেদিনীপুর | (৪২.৫) | ২৭.৭ (২৮.৫) |
| পুরুলিয়া | (৪৩.৩) | ২০.১ (২৮.১) |
| পানাগড় | (৪৪) | ২৪.৯ (২৭.১) |
| শ্রীনিকেতন | (৪১) | ২৩.২ (২৪.৮) |












Click it and Unblock the Notifications