Weather Update: বাংলায় তাপপ্রবাহ কমা সময়ের অপেক্ষা! টানা বৃষ্টি ও দমকা হাওয়া নিয়ে বড় পূর্বাভাস আবহাওয়া দফতরের

Weather Update: আপাতত শনিবার পর্যন্ত তাপপ্রবাহ থেকে রক্ষা নেই দক্ষিণবঙ্গবাসীর। তবে তিন থেকে চার জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় শনিবার থেকেই শুরু হয়ে যাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি।

আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তেসরা মে অর্থাৎ শুক্রবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪৪-৪৭ ডিগ্রির মধ্যে। তবে তারপরে তা হ্রাস পাবে।

Monsoon Update

  • উত্তরবঙ্গ আগামী সাত দিন

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। জলপাইগুড়ি ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার হাল্কা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং-এ। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। জলপাইগুড়ির সঙ্গে কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়াও বয়ে যেতে পারে। নিচের তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহের কোথাও কোথাও হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এরপর রবিবার থেকে বুধবারের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

বৃস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় এবং শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস থাকছে। এর মধ্যে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্তিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূমে বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবারের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে শনিবার পর্যন্ত রয়েছে তাপপ্রবাহের কমলা সতর্কতা।

তবে এদিনের পাশাপাশি শুক্রবার এবং শনিবারেও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিকেলের দিকে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

রবিবার সবকটি জেলাতেই তাপপ্রবাহের হলুদ সতর্কতার সঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এরপর সোমবার থেকে বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই .হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে দমকা হাওয়ার বেগ বৃদ্ধি পেয়ে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

  • কলকাতার আবহাওয়া

বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ বিকেলের দিকে আংশিক মেঘলা থাকতে পারে। তাপপ্রবাহের সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪০ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

  • কমবে তাপমাত্রা

আগামী চার থেকে পাঁচ দিনে হিমালয় সংলগ্ন এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৪২.৩) ২৭.৮ (২৮.৭)
বহরমপুর (৪২.৬) ২৯.৬ ( ৩০)
বাঁকুড়া (৪৩.৩) ২৫.৯ (২৭.৯)
বর্ধমান (৪২) ২৬ (২৬)
কোচবিহার (৩৬.২) ২১.১ (২৪.৫)
দার্জিলিং (২৪) ১৪.২ (১৪)
কালিম্পং (২৫.৫) ১৭.৩ (১৮.৩)
দিঘা (৩৭.৫) ২৬.৪ ( ২৮.৫)
কলকাতা (৪২) ২৯.১ (৩০)
দমদম (৪১.৬) ২৯.১ (৩০)
কৃষ্ণনগর (৪২.২) ২৮.৮ (২৮.৬)
মালদহ (৪১.৮) ২৯.৫ (২৯.৭)
মেদিনীপুর (৪৩.৪) ২৭.৫ (২৯.৫)
পুরুলিয়া (৪৪.১) ২৭.১ (২৭.১)
পানাগড় (৪৪.১) ২৬.৯ (২৬.৭)
শ্রীনিকেতন (৪১.৮) ২৫.২ (২৪.৬)
সুন্দরবন
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+