Weather update: নিম্নচাপের সঙ্গী ঘূর্ণাবর্ত, ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া, জেলায় বাড়বে বৃষ্টি
Weather update: নিম্নচাপের সঙ্গী ঘূর্ণাবর্ত, ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া, জেলায় বাড়বে বৃষ্টি
একদিকে সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা অন্যদিকে ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত। দুয়ের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে শুক্রবার শহরের আকাশ দিনভর মেঘলা থাকবে। জেলায় বাড়বে বর্ষণ। ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।

নিম্নচাপ ঘূর্ণাবর্তের জোড়া ফলা
ধীরে ধীরে কী বর্ষণের ঘাটতি থেকে মুক্তি পেতে চলেছে বঙ্গ। পর পর ২ দফায় নিম্নচাপের জেরে বর্ষণে ভিজেছে জেলা, শহর। আবার এক নিম্নচাপ এসে হাজির। তার সঙ্গে মায়ানমার থেকে আসছে ঘূর্ণাবর্ত। দুয়ের প্রভাবে আগামী ২ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষণের দাপট বাড়বে। শুক্রবার থেকেই আকাশে মেঘের ঘনঘটা বেড়েছে। শনিবার থেকে বর্ষার দাপট আরো বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তার সঙ্গে বাড়বে ঝোড়ো হাওয়া শুক্রবার থেকে শহরে এবং উপকূলবর্তী জেলা গুলিতে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।

কলকাতায় মেঘলা আকাশ
গতকাল বিকেল থেকেই শহরের আকাশে মেঘের আনােগানা বেড়েছে। তারপরেই রাতের দিকে হালকা বৃষ্টিও হয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ। মাঝে মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। িনম্নচাপের প্রভাবে জেলাগুলিতে বৃষ্টিও হলেও শহরে বর্ষণের তেমন সম্ভাবনা নেই। শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরম থেকে রেহাই মিলবে না। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকার জন্য বাড়বে অস্বস্তিও।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে

কোন কোন জেলায় বর্ষণ
দক্ষিণবঙ্গের েজলা গুলিতে গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে বর্ষণ। নিম্নচাপের জেরে শনিবার বিকেল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। শনিবার বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। নিম্নচাপের প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র। ঝোড়ো হাওয়ার বইবে উপকূলের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ বঙ্গের একাধিক জেলায়।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
উত্তরবঙ্গের জেলা গুলিতে তেমন বর্ষণের সম্ভাবনা নেই। নিম্নচাপের সেভাবে তেমন কোনও প্রভাব পড়বে না। তাপমাত্রাতেও খুব বেশি হেরফের হবে না। দিনের দিকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ষার তেমন বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে হবে না। তাপমাত্রা মোটের উপরে স্বাভাবিক থাকবে। উত্তরবঙ্গেও এবার বর্ষার ঘাটতি রয়েছে।

ওড়িশায় বন্যা
এদিকে নিম্নচাপের প্রভাবে ওড়িশার একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার সকাল থেকেই ওড়িশার কেওনঝড়, ময়ূরভঞ্জে অতি ভারী থেকে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে খুরদা, পুরী সহ সাতটি জেলায়। কমলা সতর্কতা জারি হয়েছে কটক, জগৎসিংপুর ও সম্বলপুর সহ ১৪টি জেলায়। শনিবারও ওড়িশার সাত-আটটি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জািনয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications