Weather Update: তিনদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ! বড় বিপদ ধেয়ে আসছে নাকি?
Weather Update: আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। যার ফলে আগামী ৩ দিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে হাওয়া অফিসের তরফে। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে এই সময় সমুদ্রে গেলে বিপদের আশঙ্কা থাকছে।
আর সেই আশঙ্কা থেকেই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর হাওয়া অফিস (Alipur Weather Office) সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছে। পাশাপাশি ঝাড়খণ্ড এবং সন্নিহিত এলাকায় রয়েছে একটি ঘুনাবর্ত রয়েছে (Weather Update) ।

শুধু তাই নয়, মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। আর এর প্রভাবেই রাজ্য জুড়ে বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাসে (Weather Update)।
আবহাওয়াবিদরা বলছেন, ঝাড়খন্ড থেকে ক্যানিং পর্যন্ত মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে বিস্তৃত রয়েছে। ফলে রাজ্যের সমস্ত জেলাতেই আগামী ২৪ ঘন্টাতে বা আগামী দু-দিনে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। তবে কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘন্টা বা তারপরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি না হলে অবশ্য আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হবে বলে জানানো হয়েছে। তবে শনিবারের পর ফের বাড়তে পারে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে। এমনটাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের জন্য তরফে।












Click it and Unblock the Notifications