Weather Update: সকাল থেকে শিরশিরে হাওয়া, 'দানা'-র হাত ধরেই কি শীত হাজির হবে বঙ্গে? কী বলছে হাওয়া অফিস
হঠাৎ করে সকাল থেকে বদলে গিয়েছে আবহাওয়া। সকাল থেকে শিরশিরে হিমেল বাতাস। জানান দিচ্ছে শীত আসছে। এদিকে বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় দানা। আগামী কাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক রাজ্যে আবহাওয়া বদলে যাবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল অক্টোবরের মাঝামাঝি থেকে আবহাওয়া বদলাতে শুরু করবে রাজ্যে। শীতের আগমনের প্রস্তুতি শুরু হয়ে যাবে। অর্থাৎ রাতের তাপমাত্রা এবং ভোরের তাপমাত্রা নামতে শুরু করবে। মঙ্গলবার সকালে হঠাৎ করে ভোরের তাপমাত্রা নেমে গিয়েছে। শিরশিরে বাতাস জানান দিতে শুরু করেছে শীত আসছে।

কিন্তু বঙ্গোপসাগরে উঁকি দিচ্ছে ঘূর্ণিঝড়। আগামী বৃহস্পতিবার থেকে ঘূর্ণিঝড়ের দাপট বাড়বে গোটা রাজ্যে। কলকাতা সহ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে শুরু হয়ে যাবে বৃষ্টি। তার সঙ্গে তীব্র গতিতে বইবে ঝোড়ে হাওয়া সমুদ্র উত্তাল থাকবে বলে আগে থেকেই মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল অক্টোবরের মাঝামাঝি থেকে বৃষ্টির দাপট কমবে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। আর শীতের আগমনের পরিস্থিতি তৈরি হবে। অর্থাৎ ধীরে ধীরে শীতের প্রবেশ হতে শুরু করবে রাজ্যে। তবে জাঁকিয়ে ঠান্ডা কবে পড়বে তার কোনও সঠিক পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। এদিকে উত্তর ভারতের একাধিক রাজ্যে শীতের আগমনের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের একাধিক জায়গায় তাপমাত্রা অনেকটাই নেমেছে।
আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে উত্তরভারতে উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করবে। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে দেশে শীতের প্রবেশ ঘটবে। রাজধানী দিল্লির তাপমাত্রাও আগের থেকে অনেকটাই কমেছে। কাজেওই উত্তর ভারতের একাধিক জায়গায় শীতের আগমনের পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।
তবে বাংলায় এখনও শীতের প্রবেশ ঘটেনি। মঙ্গলবারের হিমেল বাতাস হঠাৎ করে জানান দিতে শুরু করেছে শীত আসছে। সকালে বেশ শিরশিরে হাওয়া বইছে। সারাদিনের তাপমাত্রাও আগের থেকে কমেছে। আবার সন্ধে নামলেই শিরশিরে হাওয়া বইছে। কিন্তু বঙ্গোপসাগ থেকে থেকে আসছে ঘূর্ণিঝড় দানা। তার হাত ধরেই কি বঙ্গে শীতের প্রবেশ ঘটবে? যদিও এই নিয়ে কোনও নিশ্চিত খবর দেয়নি আলিপুর আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications