Weather Update: চারদিন অতিভারী বৃষ্টির পূর্বাভাসে জারি অরেঞ্জ ওয়ার্নিং, একনজরে বাংলার আবহাওয়া
Weather Update: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা আগামী দুই দিনে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে।
পরবর্তী তিন দিনে তা আবার পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড অতিক্রম করবে। য়ে কারণে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতেই কোথাও অতিভারী আবার কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর সতর্কবার্তায় বলেছে, পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। যে কারণে মৎস্যজীবীদের আগামী ২০ অগাস্ট পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
- উত্তরবঙ্গে আগামী সাত দিন
শুক্রবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
শুক্রবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
শুক্রবার বাকি সময়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায়। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায়। সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায়। সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবারও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বলা হয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় সতর্কবার্তা জারি করা হয়েছে। সঙ্গে বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। এই সময় বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়।
- কলকাতার আবহাওয়া
শুক্রবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কয়েক পশলা মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৪.৮) | ২৭ (২৫.৯) |
| বহরমপুর | (৩৬.৬) | ২৭.৪ (২৭) |
| বাঁকুড়া | (৩৪) | ২৬.১ (২৪.৯) |
| বর্ধমান | (৩৪.২) | ২৬ (২৬) |
| কোচবিহার | (৩৪.৫) | ২৫.৩ (২৭) |
| দার্জিলিং | (২৫) | ১৫.৮ (১৬.৪) |
| কালিম্পং | (২৬) | ২১.৩ (২২.৩) |
| দিঘা | (৩২) | ২৬ (২৭.৮) |
| কলকাতা | (৩২) | ২৮.৩ (২৮) |
| দমদম | (৩৩.৮) | ২৭.৪ (২৭.৮) |
| কৃষ্ণনগর | (৩৩) | ২৬.২ (২৬.২) |
| মালদহ | (৩৫.৪) | ২৭.১ (২৫.৮) |
| মেদিনীপুর | (৩৩.৪) | ২৭ (২৬.৩) |
| পুরুলিয়া | (৩৪.৩) | ২৩.১ (২২.১) |
| পানাগড় | (৩৬.৮) | ২৮.৫ (২৭.২) |
| শ্রীনিকেতন | (৩৫) | ২৬.২ (২৫.৬) |












Click it and Unblock the Notifications