Weather Update: মেঘলা আকাশে বাংলার চার জেলায় অরেঞ্জ ওয়ার্নিং, ভারী বৃষ্টির পূর্বাভাস আট জেলায়

Weather Update: রাতে বৃষ্টির পরে শনিবার সকাল থেকে আকাশ মেঘলা। আবহাওয়া দফতর এদিন চার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আট জেলায়।

পশ্চিমবঙ্গের উত্তরাংশের ওপরে থাকা নিম্নচাপটি এদিন সকালে উত্তর-পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। এদিনের মধ্যে সেটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্যপ্রদেশের মধ্যভাগে অবস্থান করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আর মৌসুমী অক্ষরেখাটি ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে দিঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

weather

উত্তরবঙ্গে আগামী সাত দিন

  • শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবারের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • রবিবার এই একই পরিস্থিতি তৈরি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ। সোমবার জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

  • শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • শনিবার বাকি সময়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে। সঙ্গে প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমের কোথাও কোথাও। ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।

কলকাতার আবহাওয়া
শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা ২৫.৫ (২৬.৮)
দমদম ২৫.২ (২৬.২)
মেদিনীপুর ২৫.৭ (২৫.৭)
দিঘা ২৫.৭ (২৫.৭)
কৃষ্ণনগর ২৫.৬
বাঁকুড়া ২৪.১ (২৪.৭)
শ্রীনিকেতন ২৩.৯ (২৩.৫)
বহরমপুর ২৬.৩ (২৬)
বর্ধমান ২৩.৮ (২৪)
পানাগড় ২৬.৬ (২৬.৯)
আসানসোল ২৪.৭ (২৪.৩)
পুরুলিয়া
মালদহ ২৫.৮ (২৬.৪)
দার্জিলিং ১৭ (১৬.৪)
কোচবিহার ২৭.১ (২৫.৯)
কালিম্পং ২২.৩ (২১.৩)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (২৮.৪)
দমদম (২৮.৬)
মেদিনীপুর (২৯)
দিঘা (২৮.৬)
কৃষ্ণনগর (৩০)
বাঁকুড়া (২৯.৫)
শ্রীনিকেতন (৩১.৪)
বহরমপুর (৩৩)
বর্ধমান (৩০)
পানাগড় (৩২)
আসানসোল (২৮.৯)
পুরুলিয়া
মালদহ (৩০.৩)
দার্জিলিং (২১.৮)
কোচবিহার (৩৩.৫)
কালিম্পং (২৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+