Weather Update: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এখনও বারো জেলায় অরেঞ্জ অ্যালার্ট! কেমন থাকতে চলেছে বাংলার আবহাওয়া

Weather Update: সোমবার দুপুরেও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার বৃষ্টি চললেও, মঙ্গলবার থেকে তা পরিষ্কার হয়ে যাবে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। অন্যদিকে এদিনের পরে মঙ্গলবারেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলবে।

আবহাওয়া দফতর সোমবারের জন্য উত্তর ও দক্ষিণবঙ্গের বারো জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের জন্য কোনও অ্যালার্ট না থাকলেও উত্তরবঙ্গের তিন জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।

Weather Update

  • উত্তরবঙ্গ আগামী সাত দিন

সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিন থেকে শুরু করে পরের রবিবার পর্যন্ত সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এর মধ্যে এদিন অর্থাৎ সোমবারের বাকি সময়ে দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরের কোনও কোনও জায়গায় ঘন্টায় ৪০ -৫০ কিমি বেগে দমকা হাওয়া এবং ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার কোথাও কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া এবং ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলায়। আর ভারীত থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।

বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও মঙ্গলবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তারপর বুধবার থেকে শনিবার হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দোসরা জুন রবিবার ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এর মধ্যে এদিন অর্থাৎ সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়া এবং ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূমের কোনও কোনও জায়গায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া এবং ভারী বৃষ্টি হতে পারে।

  • কলকাতার আবহাওয়া

সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৮ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

  • তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও পরের দিনগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩৪.৬) ২৬.৮ (২৮.৪)
বহরমপুর (৩৬.৪) ২৫ ( ২৮.২)
বাঁকুড়া (৩৪.৪) ২৩.৭ (২৭)
বর্ধমান (৩৫) ২৩ (২৮)
কোচবিহার (৩৭.৮) ২৬.২ (২৬.৯)
দার্জিলিং (২৫.৮) ১৬.৬ (১৬.৬)
কালিম্পং (২৯) ২০.৮ (২২)
দিঘা (২৮.১) ২৪.৬ ( ২৬.২)
কলকাতা (৩১.২) ২৫ (২৯.২)
দমদম (৩২.২) ২৪.৮ (২৯)
কৃষ্ণনগর (৩২.২) (২৮.৬)
মালদহ (৩৭.১) ২৭.২ (৩০.১)
মেদিনীপুর (৩১.৫) ২৫.৬ (২৭.১)
পুরুলিয়া (৩৬.৩) ২৫.৫ (২৫.১)
পানাগড় (৩৬.২) ২৬.৯ (২৮.৩)
শ্রীনিকেতন (৩৫.৬) ২৪.৪ (২৬.৬)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+