বাংলায় তাপমাত্রার পারদ চড়ছে চৈত্রেই, দুর্যোগের আগে উত্তর ও দক্ষিণবঙ্গের কোথায় কী পরিস্থিতি

ফাগুন বিদায় দিয়ে চৈত্র পড়েছে। সেইসঙ্গে তেজ বেড়েছে রোদেরো। রাজ্যে পারদ ইতিমধ্যেই ছুঁয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। আবহাওয়া দফতর জানিয়েছে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

ফাগুন বিদায় দিয়ে চৈত্র পড়েছে। সেইসঙ্গে তেজ বেড়েছে রোদেরো। রাজ্যে পারদ ইতিমধ্যেই ছুঁয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। আবহাওয়া দফতর জানিয়েছে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এখন কয়েকদিন বাড়বে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রার পারদ বাড়তে থাকবে। তবে দিনের তুলনায় রাতের তাপমাত্রা কম থাকবে। থাকবে ঠান্ডা ঠান্ডা ভাব।

ঘূর্ণিঝড় সিতরাং আসার আগে পারদ চড়বে

ঘূর্ণিঝড় সিতরাং আসার আগে পারদ চড়বে

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরোলেও খুব একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে না। কারণ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম। মার্চ মাসেই পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিতরাং। তার আগে পারদ চড়বে বলেই জানিয়েছেন আবহবিদরা।

সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে

সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে

মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমা ৬২ শতাংশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৮ শতাংশ। হাওয়ার গতিবেগ থাকবে ১৪ কিলোমিটার ঘণ্টায়।

উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একনজরে

উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একনজরে

উত্তরবঙ্গের জেলাতেও তাপমাত্রার পারদ বাড়বে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা হবে ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে ১১ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ে সর্বোচ্চ তাপমাত্রা হবে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে ২১ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে ২১ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে ২১ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একনজরে

দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একনজরে

দক্ষিণবঙ্গের জেলাতেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে ২১ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে ২২ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে ২২ ডিগ্রি সেলসিয়াস। নদিয়ার সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিম মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে ১৯ ডিগ্রি সেলসিয়াস।

ঘূর্ণিঝড় ধেয়ে এলে পরিবর্তন হবে তাপমাত্রার

ঘূর্ণিঝড় ধেয়ে এলে পরিবর্তন হবে তাপমাত্রার

আবহবিদরা জানিয়েছেন, বুধবারও শুকনো থাকছে দক্ষিণবঙ্গের জেলার আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই এই মুহূর্তে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে। চৈত্রের মাঝামাঝি তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই হয়ে যাবে বলে মনে করছেন আবহবিদরা। তবে মার্চে যদি পশ্চিমবঙ্গের উপকূলে হানা দেয় ঘূর্ণিঝড়, তখন দিন কয়েকের জন্য পরিবর্তন হবে তাপমাত্রার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+