আষাঢ়ের প্রথম দিনেও কি অসহ্য গরম অব্যাহত থাকবে! আবহাওয়া দফতর কী বলছে

উত্তরবঙ্গে বর্ষা পা রেখেছে আগেই। তবে দক্ষিণবঙ্গ এখনও অসহ্য গরমের হাত থেকে রেহাই পায়নি। এদিকে হাওয়া অফিস বলছে, বর্ষা পা রাখলেও রাজ্যে বৃষ্টির পরিমাণে কমতি দেখা গিয়েছে। এদিকে আজ আষাঢ়ের প্রথম দিনে আবহাওয়ার মেজাজ কেমন থাকবে , তা দেখে নেওয়া যাক একনজরে।

বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির পূর্বাভাস


উত্তরবঙ্গের ৫ জেলায় আজ রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। একাধিক জায়গায় বর্ষার প্রভাবেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মনে করা হচ্ছে, নির্ধারিত সময়ের আগেই বর্ষা সেখানে এসেছে সাইক্লোন বায়ুর দাপটে। ফলে দেশের অন্যান্য জায়গার পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের পরিস্থিতি কী?

দক্ষিণবঙ্গের পরিস্থিতি কী?


দক্ষিণবঙ্গের ৯টি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজ বিকেল থেকেই ঝড় ও বৃষ্টির দাপট শুরু হবে বলে মনে করা হচ্ছে। তবে সকাল বেলায় অব্যাহত রয়েছে তাপপ্রবাহ। ফলে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

 বর্ষণের কমতি!

বর্ষণের কমতি!


বর্ষণের পরিমাণ যথেষ্ট কম রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গ সহ অসম, গ্যাংটক, আলিপুরদুয়ার এলাকায় বৃষ্টি হয়েছে। তবে এরাজ্যে বর্ষা আগে ঢুকলেও বর্ষণের পরিমাণে ৪৩ শতাংশ কমতি দেখা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+