শ্রাবণের অঝোর ধারায় কবে থেকে ভিজবে শহর কলকাতা! পূর্বাভাস কী বলছে
শ্রাবণের অঝোর ধারায় কবে থেকে ভিজবে শহর কলকাতা!
বাইরে বজ্রবিদ্যুতের সঙ্গে অঝোর বৃষ্টি, আর বাড়ির ভিতর তখন সরষে ইলিশের কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়া!শ্রাবণের বর্ষণে যদি এমন সুখ উপভোগ এই মরশুমে না করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এই সপ্তাহের শেষেই নামতে চলেছে ভারী বৃষ্টি। কী বলছে আবহাওয়ার পূর্বাভাস দেখে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
গুমোট গরম থেকে রেহাই এবার খুব শিগগিরই দিতে চলেছে এই বছরের শ্রাবণ। শ্রাবণের মাঝেই এবার অঝোর বর্ষণ শুরু হতে চলেছে । এই সপ্তাহের শেষ থেকেই দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত শুরু হবে, এমনই দাবি আবহাওয়ার পূর্বাভাসের।

৩-৪ অগাস্ট অতিভারী বৃষ্টি
জানা গিয়েছে, ৩-৪ অগাস্ট ব্যাপক বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গে। টানা তিন চারদিন ধরে এই বৃষ্টি চলতে পারে বলে দাবি আবহাওয়ারবিদদের। ফলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। বিশেষত উপকূলবর্তী জেলাতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপোসাগরে নিম্নচাপ
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপোসাগরে প্রাথমিকভাবে এটি গভীর নিম্নচাপ সৃষ্টি করতে চলেছে। পরে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ভারী বর্ষণ ঢেলে দিতে চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।












Click it and Unblock the Notifications