বৈশাখেই কি চাঁদি ফাটা গরম শুরু চলেছে ! তাপমাত্রার পারদ কোথায় পৌঁছবে জানাচ্ছে পূর্বাভাস
ফাল্গুন থেকেই বৃষ্টির দাপট দেখা গিয়েছিল। সঙ্গে ছিল ঝড়। তবে এবার চৈত্র শেষ হতেই স্বমহিমায় নিজের দাপট দেখাতে শুরু করছে গ্রীষ্ম।
ফাল্গুন থেকেই বৃষ্টির দাপট দেখা গিয়েছিল। সঙ্গে ছিল ঝড়। তবে এবার চৈত্র শেষ হতেই স্বমহিমায় নিজের দাপট দেখাতে শুরু করছে গ্রীষ্ম। আসন্ন দিনে ক্রমেই বাড়তে থাকবে গরমের দাপট , এমনই জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের মতো পশ্চিমের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রার পারদ ৪২-৪৩ ডিগ্রি সেলসিয়াস পৌঁছতে পারে। সম্ভাবনা রয়েছে লু বয়ে যাওয়ার। কলকাতার তাপমাত্রাও পৌঁছতে পারে ৩৮-৩৯ ডিগ্রিতে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৬.৩ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৬ ডিগ্রির আশপাশে ।
হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার তাপমাত্রার পারদ ছুঁয়ে ফেলবে ৩৯ ডিগ্রিকে। আর্দ্রতা থাকবে ৯৬ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা কমে আসার পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতর থেকে। রাজ্যের পাশাপাশি, দেশের পশ্চিমের রাজ্যগুলিতেও দাপটে চলবে লু। এমনই তথ্য উঠে আসছে আবহাওয়ার পূর্বাভাস থেকে।












Click it and Unblock the Notifications