শীত কি ফুরফুরে মেজাজেই আসছে ! রবিবাসরীয় আবহাওয়া কী বলছে

পুজো শেষের সময় মানেই বেলার দিকে আলতো রোদ, আর ভোরের দিকে হিমেল হাওয়া। তবে ২০১৯ সালের দুর্গাপুজোর পরও যেভাবে বৃষ্টি দাপট দেখিয়েছে, তাতে 'আলতো রোদ' পাওয়াটা দুঃসাধ্য হয়ে গিয়েছিল বাংলার মানুষের কাছে!

পুজো শেষের সময় মানেই বেলার দিকে আলতো রোদ, আর ভোরের দিকে হিমেল হাওয়া। তবে ২০১৯ সালের দুর্গাপুজোর পরও যেভাবে বৃষ্টি দাপট দেখিয়েছে, তাতে 'আলতো রোদ' পাওয়াটা দুঃসাধ্য হয়ে গিয়েছিল বাংলার মানুষের কাছে! এবার পুজো কাটতেই শীত-শীত আমেজের খোঁজে বাঙালি থাকলেও, হেমন্তের আমেজ সেভাবে এখনও জমেনি! তবে রবিবারসরীয় আবহাওয়ার রিপোর্ট বলছে, 'রবি'র তেজে 'আলতো রোদ' নয়, বরং গরমের ছ্যাঁকাতেই দিনভর ভুগতে হতে পারে কলকাতা ও তার সংলগ্ন এলাকার মানুষকে।

আজকের তাপমাত্রা

আজকের তাপমাত্রা

পুজো কেটে গিয়ে, কার্তিক মাসের আজ দ্বিতীয় দিন। তবে শীতের দেখা এখনও পানননি রাজ্যবাসী। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় থাকছে ৩৪ ডিগ্রির কাছাকাছি। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ২৫ ডিগ্রির কাছাকাছি।

 আর্দ্রতার পরিমাণ

আর্দ্রতার পরিমাণ

এদিন শহরের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকছে ৯৫ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার সর্বমিম্ন পরিমাণ থাকছে ৫৩ শতাংশ। ফলে অস্বস্তি ফ্যাক্টর হেমন্তের শুরুতেও একই থাকবে।

 বৃষ্টি কি থাকছে?

বৃষ্টি কি থাকছে?

পুজো থেকেই বাংলা জুড়ে একটাই প্রশ্ন ছিল , বৃষ্টি কবে কমবে? শীত পড়ার বেলাতেও সেই কৌতূহল অব্যাহত। তবে আবহাওয়া ধফতর সুখের বার্তা দিয়ে সাফ জানিয়ে দিয়েছে যে, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির তো দেখা মিলবেই না। আর নিম্নচাপ না হলে ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই। বর্ষা এবছরের জন্য বিদায় নিয়েছে বলেই জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+