শীতের দেখা কি খুব শিগগিরই মিলবে! আবহাওয়ার পূর্বাভাস কী বলছে

হেমন্তের আগমনে 'হেমন্তিকা'র পদার্পণ। কিন্তু হেমন্তিকা জগন্ধাত্রীর আরাধনা কৃষ্ণনগর থেকে চন্দননগরে শুরু হয়ে গেলেও , সেভাবে শীতের দাপট দেখা যাচ্ছেনা দক্ষিণ বঙ্গে। কলকাতার দক্ষিণ থেকে উত্তরে রোদ চড়লেই বাড়ছে গরম। এমন পরিস্থিতিতে শনিবারের আবহাওয়ার পূর্বাভাস কী বলছে দেখে নেওয়া যাক।

শনিবারের আকাশের খবর কী?

শনিবারের আকাশের খবর কী?

শনিবার আজ কলকাতার আকাশ প্রধানন মেঘলা থাকবে। সঙ্গে থাকবে রোদের দাপট। উৎসবের মরশুম কাটতেই রাজ্যবাসী শুধু ভাবছে , কবে শীত আসবে?যদিও তার সদুত্তর এখনও দিতে পারছে না আবহাওয়া দফতর।

শহরের তাপমাত্রা

শহরের তাপমাত্রা

এদিন শহর কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩২ ডিগ্রির আশপাশে। তাপমাত্রার সর্বনিম্ন পারদ ঘোরাফেরা করতে পারে ২৫ ডিগ্রির আশপাশে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে সর্বোচ্চ ৯৮ শতাংশে।

'মহা'র দাপটে বর্ষণ

'মহা'র দাপটে বর্ষণ

সাইক্লোন 'মহা'র দাপটে ভারতের পশ্চিমপ্রান্তে শুরু হয়েছে প্রবল বর্ষণ। উত্তর পশ্চিম ভারত বরাবর এগিয়ে যাচ্ছে সাইক্লোন 'মহা'। য়ার ফলে গুজরাত ও মহারাষ্ট্রে শুরু হয়েছে বর্ষণ।

 জম্মুতে বৃষ্টি

জম্মুতে বৃষ্টি


স্কাইমেটের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী , আগামীকাল জম্মু সহ দক্ষিণ গুজরাত, মধ্যপ্রদেশ, রাজস্থান , দক্ষিণাংশের মধ্যপ্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । পাকিস্তানে পশ্চিমী ঝঞ্ঝার জেরে এমন বৃষ্টি জম্মুতে শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+