ভাদ্রের রবিবাসরীয় বৃষ্টি কি বর্ষা-মেজাজ জমিয়ে দেবে! কী বলছে আবহাওয়ার পূর্বাভাস
রবিবাসরীয় বৃষ্টি কি বর্ষা মেজাজ জমিয়ে দেবে
উৎসবের মেজাজে সপ্তাহান্তের ভাদ্রে শনিবার জুটেছিল ছিঁটেফোঁটা বৃষ্টি। তবে সেভাবে ঝেঁপে বৃষ্টির দেখা পায়নি তিলোত্তমা। রবিবারের বৃষ্টি কি আদৌ সেই আক্ষেপ কাটিয়ে দেবে? তা নিয়ে কৌতূহল রয়েইছে। তবে বর্ষা-সংকট কয়েকদিন আগে শহরকে উত্যক্ত করলেও বর্ষা-বিলাসে সপ্তাহ শেষে মন ভাসানো যেকোনও বাঙালির পছন্দ! একনজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দফতর বর্ষা-সংকট, নাকি বর্ষা-বিলাসের বার্তা দিচ্ছে নগরবাসীর জন্য!

বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
শহর ও শহরতলিতে ছিঁটেফোঁটা বৃষ্টির পর রবিবার সকাল থেকেই দক্ষিম বঙ্গের কলকাতা সংলগ্ন এলাকার আকাশ মেঘলা। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।

উপকূলবর্তী এলাকায় বৃষ্টি
ওড়িশার উপকূলবর্তী এলাকায় তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। পাশাপাশি রয়েছে, দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাব। সবমিলিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে এদিন ভিজতে পারে উপকূলবর্তী এলাকা ও পশ্চিমের জেলাগুলি।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস কী বলছে?
উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তবে সেভাবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে।












Click it and Unblock the Notifications