বাংলা জুড়ে বৃষ্টির পূর্বাভাস কোন বার্তা দিচ্ছে! বানভাসী উত্তরের পাশে দক্ষিণের ছবি কেমন

ক্রমেই উত্তরবঙ্গের একাধিক নদী ফুঁসে উঠছে। তোর্সা, রায়ডাক সহ বিভিন্ন নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে।

ক্রমেই উত্তরবঙ্গের একাধিক নদী ফুঁসে উঠছে। তোর্সা, রায়ডাক সহ বিভিন্ন নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। তিস্তার বাঁধে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। অন্যদিকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি এক্কেবারে উল্টো। বগুমোট গরমে অস্বস্তি ক্রমেই বাড়ছে কলকাতা সহ বিভিন্ন জেলায়।

দক্ষিণবঙ্গে বৃষ্টিবার্তা!

দক্ষিণবঙ্গে বৃষ্টিবার্তা!

আগামী ৭ দিন এক নাগাড়ে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গে। গোটা দক্ষিণবঙ্গ ও কলকাতা সংলগ্ন এলাকা পেতে পারে কেবলমাত্রা বিক্ষিপ্ত ঝিরঝিরে বৃষ্টি। কলকাতা হাওড়ায় ইতিমধ্যেই জুলাই মাসের নিরিখে ৭০ শতাংশ কম বৃষ্টি পড়তে শুরু করেছে। যা টানা ১৪ বছরের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে।

 উত্তরে কমবে বৃষ্টি!

উত্তরে কমবে বৃষ্টি!

এবার ধীরে ধীরে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমবার কথা জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে। ২০ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। ইতিমধ্যেই বানভাসী উত্তরের কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার। জলপাইগুড়ির অবস্থা এরমধ্যে সবচেয়ে শোচনীয়।

বৃষ্টির ঘাটতি

বৃষ্টির ঘাটতি


গোটা বাংলা জুড়ে বৃষ্টিতে ঘাটতির পরিমাণ ৩৩ শতাংশ রয়েছে। দক্ষিণে ঘাটতির পরিমাণ ৫০ শতাংশ । এরকম অবস্থায় ১৪ বছরে শুষ্কতম জুলাই মাস এখনও পর্যন্ত দেখছে রাজ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+