দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে কি ঝেঁপে বৃষ্টি নামবে! আবহাওয়া দফতর কী বলছে

ভ্যাপসা গরমের হাত থেকে গত কয়েকদিনের কয়েক পশলা বৃষ্টি খানিকটা মুক্তি দিয়েছে। এর আগে, দমবদ্ধ করে দেওয়া গরমের সঙ্গে মাঝেসাঝে রোদের তেজ তপমাত্রা চড়িয়ে দিয়েছে। এমন এক পরিস্থিতিতে নাজেহাল অবস্থায় ছিল দক্ষি

ভ্যাপসা গরমের হাত থেকে গত কয়েকদিনের কয়েক পশলা বৃষ্টি খানিকটা মুক্তি দিয়েছে। এর আগে, দমবদ্ধ করে দেওয়া গরমের সঙ্গে মাঝেসাঝে রোদের তেজ তপমাত্রা চড়িয়ে দিয়েছে। এমন এক পরিস্থিতিতে নাজেহাল অবস্থায় ছিল দক্ষিণবঙ্গবাসী। তবে আবহাওয়ার যা পূর্বাভাস তাতে আগামী কয়েকদিনে আয়েসে গরম সরষের তেলে ইলিশ মাছ ছেড়ে দেওয়া যেতে পারে! কারণ প্রবল বর্ষণের সঙ্গে ইলিশ মাছ সহযোগে জুলাইয়ের শেষ সপ্তাহান্ত উপভোগ করতে পারবেন দক্ষিণ বঙ্গবাসী। অন্তত আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি নিয়ে এমনটাই দাবি।

বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির পূর্বাভাস

আগামী ২ দিন ঝমঝমিয়ে বৃষ্টি দেখার জন্য প্রস্তুত থাকুন! কারণ আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী ২ দিন প্রবল বর্ষণ হতে চলেছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বুধবার বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। এরপর বৃহস্পতিবারও এমন সম্ভাবনা থাকছে।

ঘূর্ণাবর্ত

ঘূর্ণাবর্ত

বঙ্গোসাগরে ঘূর্ণাবর্তের জেরে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যের দক্ষিণ অংশে। এতদিন যে দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি মুক ফিরিয়ে নিয়েছিল , সেই দক্ষিণবঙ্গেই এবার আগামী ২ দিন কার্যত ঢেলে নামতে চলেছে বৃষ্টি। শুক্রবার এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে প্রবল বৃষ্টিতে ভেজাতে চলেছে দক্ষিণবঙ্গকে।

পূর্বাভাস আর কী বলছে!

পূর্বাভাস আর কী বলছে!

পুজোর বাজার ইতিমধ্যেই অনেকের শুকু হয়ে গিয়েছে। কারও বা প্ল্যান রয়েছে এই উইকেন্ডেই তা শুরু করবেন, তাঁদের জানিয়ে রাখা ভালো, এই শনিবারেও বৃষ্টির প্রবল দাপট থাকবে। শুধু তাই ন, রবিবারেরও শহরের রাজপথ থেকে গলি, ও কলকাতা সংলগ্ন সমস্ত জেলাতেই প্রবল পরিমাণে বৃষ্টি শুরু হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+