দাবদাহের অশনি সংকেত! মার্চেই ৪০ ডিগ্রিতে পুড়বে বাংলা, কী বলছে হাওয়া অফিস

দাবদাহের অশনি সংকেত! মার্চেই ৪০ ডিগ্রিতে পুড়বে বাংলা, কী বলছে হাওয়া অফিস

ফাগুনেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। গ্রীষ্ম এখনও বহুদূরে। বসন্তেই আবহাওয়া বেশ গরম। আবহাওয়া দফতরের পূর্বাভাস এবার মার্চেই তেতে উঠবে বাংলা। পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রিতে। তাহলে এপ্রিম-মে মাসে কী হবে পরিস্থিতি। বিশ্ব উষ্ণায়নের মারাত্মক প্রভাবে কী এবার শুষ্ক দিন কাটবে আসন্ন গ্রীষ্মে! সেই সম্ভাবনা অবশ্য নেই। কারণ এবার ঘূর্ণিঝড় প্রবণতাও বাড়বে।

১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত প্রবল দাবদাহ

১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত প্রবল দাবদাহ

আবহবিদরা জানিয়েছেন, তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে মাঝ বসন্তেই। মার্চ পড়তে না পড়তেই তীব্র গরম। ভোরের বেলায় হালকা ঠান্ডা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে উত্তাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত প্রবল দাবদাহ চলবে বাংলার বুকে। এবার মার্চেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলবে বলে পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক, পাহাড়ে বৃষ্টি

দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক, পাহাড়ে বৃষ্টি

আর যত মে মাসের দিকে গড়াবে ততই বাড়বে তাপপ্রবাহ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া হয়ে উঠবে উত্তপ্ত। মার্চের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকলেও পাহাড়ে এবং উত্তরবঙ্গের দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। মেঘের ঘনঘটা হবে উত্তরে। রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলি থাকবে শুষ্ক।

দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে নিম্নচাপ

দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে নিম্নচাপ

আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার অভিমুখ শ্রীলঙ্কার দিকে। সেই নিম্নচাপ আবার শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয় কি না সেটাই দেখার। তবে এই নিম্নচাপের দক্ষিণবঙ্গে বাংলায় দুর্যোগের কোনও সম্ভাবনা নেই। তা দক্ষিণ ভারতে খানিক প্রভাব ফেলতে পারে।

তাপপ্রবাহের পাশাপাশি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

তাপপ্রবাহের পাশাপাশি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

হাওয়া অফিস স্পষ্ট ইঙ্গিত দিয়েছে মার্চ মাস থেকেই দাপট শুরু হয়ে যাবে গ্রীষ্মের। আর এপ্রিল ও মে মাসে তো তাপপ্রবাহ চলবে। আবহাওয়া দফতর পরিবেশগত বৈশিষ্ট্য খতিয়ে দেখে তাপপ্রবাহের পাশাপাশি ঘূর্ণিঝড় নিয়েও পূর্বাভাস দিয়েছে। মার্চ থেকে শুরু হয় ঘূর্ণিঝড়ের মরশুম। ফলে একদিকে তাপপ্রবাহ অন্যদিকে ঘূর্ণিঝড়- দুই দুর্যোগই অপেক্ষায় থাকছে।

আবহাওয়ার পূর্বাভাসে অশনি সংকেত

আবহাওয়ার পূর্বাভাসে অশনি সংকেত

মার্চের পর এপ্রিল এবং মে মাসে বাড়তে থাকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। আগে থেকেই আবহাওয়া দফতর জানিয়ে রেখেছে, এবার ঘূর্ণিঝড়ের প্রবণতা বাড়ব। তাপপ্রবাহ মার্চ থেকে এপ্রিলে যথেষ্ট বৃদ্ধি পাবে। আর মে মাসে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা সবথেকে বেশি। ক্রান্তীয় ঝড় হ'ল এক বিস্ময়কর এবং শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগ। এই ঝড়ের ফলে এক সপ্তাহেরও বেশি সময় ধরে এর প্রভাব থাকে। ফলে তাপপ্রবাহ থেকে শুরু করে ঘূর্ণিঝড়- আবহাওয়ার পূর্বাভাসে অশনি সংকেত থাকছেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+