১০ ডিগ্রির নীচে নামবে পারদ, কাঁপিেয় শীত আসছে সপ্তাহান্তেই, কত হবে মহানগরের তাপমাত্রা

১০ ডিগ্রির নীচে নামবে পারদ, কাঁপিেয় শীত আসছে সপ্তাহান্তেই, কত হবে মহানগরের তাপমাত্রা

আসব আসব করেও আসছে না শীত। ডিসেম্বরের মাঝামাঝি হয়ে গেল তবু কাঁপিয়ে ঠান্ডার কোনও হেলদোল দেখা যাচ্ছে না। তবে আবহাওয়া দফতর আশার খবর শুনিয়েছে। সপ্তাহান্তেই নািক জাঁকিয়ে ঠান্চা পড়বে বঙ্গে। তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামতে পারে। মহানগরের তাপমাত্রাও ১৪ ডিগ্রির নীচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকেই পারদ পতন শুরু হবে রাজ্যে।

১০ ডিগ্রির নীচে নামবে পারদ, কাঁপিেয় শীত আসছে সপ্তাহান্তেই, কত হবে মহানগরের তাপমাত্রা

পাহাড়ে তুষারপাত শুরু হয়ে গিয়েছে অনেক দিন আগেই। উত্তরবঙ্গেও তাপমাত্রার পারদ বেশ নেমেছে। কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিংয়ের তাপমাত্রা ১০- অনেকটাই নীচে ঘোরাফেরা করছে। এক দফা বৃষ্টিও হয়েছে উত্তরবঙ্গে। তার হাত ধরেই উত্তরবঙ্গে তাপমাত্রার পারদ পতন শুরু হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনও তেমন জাঁকিয়ে শীত পড়েনি। জেলার দিকে তাপমাত্রা সকালের দিকে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করে। দিলের বেলা কটা হালটা জ্যাকেটেই চলে যায়।

কলকাতাতেও তাপমাত্রা এখনও তেমন নামেনি। হালকা চাদর অথবা হালকা জ্যাকেট গায়ে দিলেই শীত কেটে যায়। রোদে বেরোলে তো রীতিমত গরম লেগে যাচ্ছে। গত একসপ্তাহে দিনের বেলার তাপমাত্রা বেশ ভালই রয়েছে। অন্ধকার নামলে তাপমাত্রা কমছে ঠিকই তবে তেমন শীত বলা চলে না। মহানগর এখনও শীতের সেই আমেজ থেকে দূরে রয়েছে।এদিকে এগিয়ে আসছে বড়দিন। তার আগে অন্ত দিন পাঁচেক শীত পড়বে এমন আশা করেই বসে আছেন শহরবাসী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+