আকাশ ভাঙা বৃষ্টিতে কি মাততে চলেছে শ্রাবণের শেষবেলা! আবহাওয়ার পূর্বাভাস কী বলছে

শ্রাবণের শেষ বেলায় ১৫ অগাস্ট আসতেই শুরু হয়ে গিয়েছে উৎসবের আমেজ। স্বাধীনতা দিবসের আনন্দ উদযাপনের পাশাপাশি কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেল খুঁটি পুজো।

শ্রাবণের শেষ বেলায় ১৫ অগাস্ট আসতেই শুরু হয়ে গিয়েছে উৎসবের আমেজ। স্বাধীনতা দিবসের আনন্দ উদযাপনের পাশাপাশি কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেল খুঁটি পুজো। আজ থেকেই বলা যায় ,কার্যত পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে ! এবার শুরু দিনগোনার। আগামী কয়েকদিনে বৃষ্টি মাথায় করেই বাঙালির পুজোর বাজার চলবে কি না , তা নিয়ে সংশয় থাকলে , একনজরে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ নিয়ে আবহাওয়ার পূর্বাভাস কী বলছে?

আবহাওয়ার পূর্বাভাস আগামী ৪৮ ঘণ্টায়

আবহাওয়ার পূর্বাভাস আগামী ৪৮ ঘণ্টায়

আগামী ৪৮ ঘণ্টায় মৌসুমী বায়ু একই রকমের সক্রিয় থাকবে। আবহাওয়ার পূর্বাভাসে এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর ফলে বৃহস্পতিবার সারাদিন কলকাতা -সহ দক্ষিণবঙ্গে আকাশের মুখ ভারই থাকবে। হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায়।

পশ্চিমের জেলাগুলিতে কী হতে পারে

পশ্চিমের জেলাগুলিতে কী হতে পারে

বৃহস্পতিবার গোটা দিনই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভারি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা থাকছে। যদিও কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত ব্যাপক পরিমাণে হওয়ার পূর্বাভাস রয়েছে। তবে এদিন শহরজুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি একিভাবে থেকে যাবে।

মৎসজীবীদের সতর্কীকরণ

মৎসজীবীদের সতর্কীকরণ

আবহাওয়ার পূর্বাভা বলছে এদিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। তবে , সমুদ্রে মৎসজীবীদের যেতে নিষেধ করা হয়েছে এদিন। এই সতর্কীকরণ আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+