Weather Update: অষ্টমী শেষ, বৃষ্টিমুক্ত হবে কী নবমী? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
ষ্টমী পার হয়ে গিয়েছে। নবমী শুরু হয়ে গিয়েছে। পুজোর শেষবেলা প্রায়। রোদঝলমলে আকাশ দিয়েই শুরু হয়েছে মহানবমী। কিন্তু সারাটা বেলা মেঘ মুক্ত থাকবে তো আকাশ? তাতে অবশ্য উদ্বেগ রয়েছে। কারণ সকাল রোদঝলমলে হলেও বেলা বাড়লে আকাশে মেঘের আনাগোনা বাড়তে পারে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় শুক্রবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ নবমীও বৃষ্টি মুক্ত হবে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নবমীতে ঝড়বৃষ্টি হবে। বিশেষ করে দুই ২৪ পরগনা এবং নদিয়ায় ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

নবমীতে রাতে ঠাকুর দেখার প্ল্যান থাকলে ছাতা সঙ্গে নিয়েই বেরোতে হবে। দশমীতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ঝড়-বৃষ্টি হবে। তবে বাকি জেলাগুলিতে ঝড়-বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট কমতে শুরু করবে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলবে ঝড়-বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ারে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে মুক্তি পাচ্ছেন না দক্ষিণবঙ্গবাসী। বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও বৃষ্টির রেশ কাটতে না কাটতেই একেবারে গলদঘর্ম দশা তৈরি হচ্ছে। অক্টোবরের ১৫ তারিখের পর থেকে আবহাওয়া শুস্ক হতে শুরু করবে এবং অক্টোবরের শেষ থেকে শীতের পরিবেশ তৈরি হতে শুরু করবে রাজ্যে।
তবে পুজোর শেষ ২ দিন একেবারেই বৃষ্টি মুক্ত হবে না। যদিও গত ২ দিনে কলকাতায় তেমন বৃষ্টি হয়নি। অনেক জেলাতেই অবশ্য ঝড়বৃষ্টি হয়েছিল। তবে কলকাতায় গত ২ দিনে তেমন ঝড়বৃষ্টি হয়নি।। ভ্যাপসা গরম অনুভূত হচ্ছিল সর্বত্র। এই গরম বজায় থাকবে আগামী কয়েকদিন এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications