Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

weather update: কলকাতা-সহ দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

কলকাতা-সহ দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। যদিও ইতিমধ্যে বেশ কিছু যায়গাতে বৃষ্টি শুরু হয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। গত কয়েকদিন ধরেই প্রবল গরমে পুড়ছিল বাংলা। তেমন ব

কলকাতা-সহ দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। যদিও ইতিমধ্যে বেশ কিছু যায়গাতে বৃষ্টি শুরু হয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। গত কয়েকদিন ধরেই প্রবল গরমে পুড়ছিল বাংলা। তেমন বৃষ্টি হয়নি। ফলে ক্রমশ বাড়ছিল অস্বস্তি।

সেখানে দাঁড়িয়ে কলকাতা-সহ দুই ২৪ পরগনার জন্যে স্বস্তির খবর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হল আলিপুর হাওয়া অফিসের তরফে। এক নজরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট-

 বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।

হাওয়া অফিস জানাচ্ছে, ঘন্টাখানেক কলকাতা এবং শহরতলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এমনকি ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। আজ শুক্রবার সকাল থেকেই কলকাতা এবং সংলগ্ন এলাকাতে কিছুটা মেঘলা আকাশ ছিল। তবে ভ্যাপসা গরম থাকলেও বেলা গড়াতেই বদলে যায় ছবিটা। কাল করে আসে আকাশ। একেবারে মুষলধারে কয়েকটি যায়গাতে বৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। তবে বৃষ্টি হলেও আবহাওয়ার খুব একটা বেশ পরিবর্তন হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ফলে ভ্যাপসা গরমের পরিস্থিতি থাকবে বলেই মনে করা হচ্ছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেমে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টার জন্যে এই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের তরফে দেওয়া হয়েছে। তবে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা উত্তরবঙ্গের জন্যে নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। গত কয়েকদিনে প্রবল বৃষ্টির সাক্ষী থেকেছে উত্তরবঙ্গের মানুষ। একেবারে প্রবল বৃষ্টির কারণে বিপদসীমার উপর দিয়ে বয়ে যায় সেখানকার নদীগুলি।

সাইক্লোন নিয়ে এখনও স্পষ্ট বার্তা নেই

সাইক্লোন নিয়ে এখনও স্পষ্ট বার্তা নেই

একটি বিদেশি বেসরকারি আবহাওয়া সংস্থার তরফে দেশের পূর্ব উপকূলে ১৭ ও ১৮ অক্টোবর নাগাদ সাইক্লোনের পূর্বাভাস দেওয়া হয়েছিল। যেখানে বলা হয়েছে শতাব্দীর বিধ্বংসী ঝড় নাকি আছড়ে পড়তে চলেছে। বাংলা উপকূল সহ বেশ কিছু যায়গাতে এই ঝড় আছড়ে পড়তে পারে বলে মনে পূর্বাভাস। যা নিয়ে রীতিমত আতঙ্ক তৈরি হয়ে যায়। তবে এব্যাপারে আবহাওয়া দফতর তাদের দেওয়া পূর্বাভাসের ওপরেই নির্ভর করতে বলেছে। আপাতত উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই পরিস্থিতির দিকে আবহাওয়াবিদরা নজর রাখছেন। সাইক্লোন নিয়ে বিশেষ বার্তা দেওয়া হয়নি এখনও পর্যন্ত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+