West Bengal Weather Update: বিদায় বেলাতেই বাংলায় খেলা দেখাবে শীত! বৃষ্টির পরেই হবে হাওয়া বদল?
West Bengal Weather Update: শীতের শেষ বেলায় ফের একবার ঠান্ডা পড়তে চলেছে বাংলায়। গত কয়েকদিন ধরে ফের একবার তাপমাত্রা বাড়তে শুরু করেছে। মূলত পশ্চিমী পশ্চিমী ঝঞ্ঝার কারণেই থমকে ঠান্ডা। যদিও আবহাওয়াবিদরা বলছেন ধীরে ধীরে এই পরিস্থিতি কাটতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও কাটছে।
এরপরেই ফের একবার বাংলায় জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। একই সঙ্গে কুয়াশার প্রভাবও থাকবে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এক নজরে জানুন বাংলার আবহাওয়া আপডেট (West Bengal Weather Update) -

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের আবহাওয়া আপডেট
ফের একবার বাংলায় ঠান্ডা পড়তে পারে। তবে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা অনেক কম। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা (West Bengal Weather Update) গিয়েছে, আগামী ২৪ ঘন্টার পশ্চিমবঙ্গের সবকটা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। একই সঙ্গে কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে।
বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদে কুয়াশার দাপট থাকবে বলে পূর্বাভাস। অন্যদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। তবে পশ্চিমী ঝঞ্ঝা পুরোপুরি সরে গেলে পারদ কিছুটা কমতে পারে বলেই পূর্বাভাস।
West Bengal Weather Update: এক নজরে কলকাতার তাপমাত্রা
আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update) সূত্রে জানা গিয়েছে, আগামী সাত দিনে কলকাতায় কোথাও কোন ঘন কুয়াশা সতর্কতা নেই। আগামী ৩ থেকে ৪ দিন পর সর্বনিম্ন তাপমাত্রায় তিন থেকে চার ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি । আজ রবিবারও এমনটাই তাপমাত্রা থাকতে পারে বলে পূর্বাভাস। তবে সকাল থেকে উত্তরে হাওয়া বইতে শুরু করেছে।
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রার পারদ কমতে পারে। একই সঙ্গে কুয়াশার দাপটও চলবে। বিশেষ করে মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঘন কুয়াশার পূর্বাভাস (West Bengal Weather Update) দেওয়া হয়েছে। অন্যদিকে আগামী ২৮ তারিখ অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গের দুটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আর সেই দুই জেলা হল দার্জিলিং এবং কালিংপং। একেবারে হালকা বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। তবে পশ্চিমবঙ্গের অন্যান্য কোন জেলাতেই আগামী সাতদিন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।মূলত আবহাওয়া শুষ্ক থাকবে বলেই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।












Click it and Unblock the Notifications