বাংলা জুড়ে বাড়ল তাপমাত্রা! রাজ্যের অধিকাংশ জেলায় শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

বাংলা জুড়ে বাড়ল তাপমাত্রা! রাজ্যের অধিকাংশ জেলায় শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

শীতের আমেজ বজায় থাকলেও বৃহস্পতিবার বাড়ল তাপমাত্রা (temperature)। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে। তারপর ফের তাপমাত্রা কমার সম্ভাবনা।

 সপ্তাহের শেষ নাগাদ বৃষ্টি হতে পারে

সপ্তাহের শেষ নাগাদ বৃষ্টি হতে পারে

এদিন হাল্কা কুয়াশা ছিল পশ্চিম বর্ধমানে। এছাড়া রাজ্যের আবহাওয়া শুকনো ছিল। এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ন্যূনতম তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে। এছাড়া আবহাওয়ার সেরকম কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গার তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল। সমতলে সব থেকে কম তাপমাত্রা ছিল রায়গঞ্জে, ৭.৭ জিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিবঙ্গে সপ্তাহের শেষ নাগাদ বৃষ্টি হতে পারে।

পশ্চিমী ঝঞ্ঝার কারণে মধ্য পাকিস্তান এবং উত্তর পশ্চিম রাজস্থানে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে ইতিমধ্যেই পঞ্জাব এবং হরিয়ানায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দিল্লি ও পশ্চিম উত্তর প্রদেশে এদিন বৃষ্টি হওয়ার কথা।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। ৭ ফেব্রুয়ারি, রবিবার নাগাদ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দু থেকে তিনদিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এরপর ৮ ফেব্রুয়ারি সকাল থেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। তবে ৭ ফেব্রুয়ারি, রবিবার নাগাদ উত্তর ২৪ পরগনা, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী দু থেকে তিন দিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে। এরপর ৮ ফেব্রুয়ারি সকাল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১০.৭ (১০.৮)
বালুরঘাট ১১.৪ (১০.২)
বাঁকুড়া ১১.১ (১০.৬)
ব্যারাকপুর ৯.২ (৮.২)
বহরমপুর ১৩.২ (১০.৬)
বর্ধমান ১২.৮ ( ১০.৮)
ক্যানিং ১০.৬ ( ১০)
কোচবিহার ৮.১ (৭.৮)
দার্জিলিং ৪.৬ ( ৫ )
দিঘা ১২.৮ (১২)
কলকাতা ১২.৭ (১১.৮)
মালদহ ১৩.৫ (১১.৯)
পানাগড় ৯.৭ ( ৮.৮ )
পুরুলিয়া ৮.৭ (৯.৫ )
শিলিগুড়ি ৭.৮ (৭.৫)
শ্রীনিকেতন ৯.৯ (৯.৫ )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+