গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতে বর্ষার ঘনঘটার কাউন্টডাউন শুরু, আইএমডির আবহাওয়ার রিপোর্ট একনজরে
বঙ্গোপসাগরে (Bay of Bengal) ফের নিম্নচাপ (Low Pressure) এর অপেক্ষা শুরু হয়েছে। যে নিম্নচাপের জেরে বর্ষা পা রাখতে চলেছে বাংলা সহ পূর্ব ভারতে। পূর্ব ভারতের একাধিক রাজ্যে আর কয়েকদিনের মধ্যেই বর্ষা পা রাখতে চলেছে বলে ফের একবার জানিয়ে দিল আইএমডি।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝেঁপে নামতে চলেছে বৃষ্টি?
নিম্নচাপের প্রভাবে বর্ষা আগামী ১১ থেকে ১৩ জুনের মধ্যে ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহারে প্রবেশ করবে বলে জানিয়েছে আইএমডি। প্রসঙ্গত এর আগেই এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন চলতি সপ্তাহের শেষের দিকে ফের একবার ভরা কোটালের জেরে বাণ আসতে পারে বহু এলাকায়। এদিকে মৌসম ভবন জানিয়েছে, ১২ থেকে ১৩ জুন নাগাদ বাংলার কিছু অংশে বর্ষা প্রভাব দেখাতে শুরু করতে পারে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
মৌসম ভবন জানিয়েছে, পূর্ব ভারতের বেশ কিছু এলাকায় ১০ জুন থেকেই প্রবল বর্ষণ শুরু হতে চলেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ১০ জুন থেকে ১১ জুনের মধ্যে প্রবল বর্ষণ শুরু হতে পারে। বলে জানিয়েছে আবহাওয়ার পূর্বভাস।

পূর্ব ভারতের বাকি রাজ্যে বর্ষা প্রবেশ নিয়ে কী জানা যাচ্ছে?
জানা গিয়েছে, বর্ষার প্রভাবে ৮ জুন থেকে ১১ জুন ওড়িশায় প্রবল বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। ঝাড়খন্ডের আকাশে ১১ জুন বর্ষার ঘনঘটা আসন্ন বলে জানা গিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রদেশের পূর্ব অংশে প্রবল বর্ষণ আসন্ন। ওই দিনেই বিদর্ভ, ছত্তিশগড়েও ঝেঁপে নামতে চলেছে বৃষ্টি।

৪ থেকে ৫ দিনে প্রবল বৃষ্টিপাত
আগামী ৪ থেকে ৫ দিনে উত্তর পূর্বের রাজ্যগুলিতে প্রবল বর্ষণ দেখা দিতে চলেছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এদিকে, পশ্চিম প্রান্তের মহারাষ্ট্রেও বর্ষা বেশ শক্তিশালী হয়ে প্রবেশ করতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ধুলো ঝড়
এদিকে উপকূলীয় মহারাষ্ট্র থেকে কেরলের উপকূল পর্যন্ত প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বইতে পারে প্রবল ঝোড়ো হাওয়া সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ। জানা গিয়েছে, ধুলোঝড়ের সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিমের এলাকায়। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে।












Click it and Unblock the Notifications