Weather Update: পুজোয় প্যান্ডেল হপিংয়ের প্ল্যানিং! জেনে নিন কী বলছে হাওয়া অফিস?

বৃষ্টি দিয়েই শুরু হয়েছে মহালয়া। দেবী পক্ষের সূচনাতেই বৃষ্টিতে ভিজেছে শহর। তাহলে কি পুজোয় বৃষ্টির ভ্রুকুটি তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই পুজোর আমেজে ভেসেছে শহর কলকাতা। দ্বিতীয়া থেকেই প্রায় কলকাতার সব বড় পুজোর প্যান্ডেল খুলে যাচ্ছে।

তবে বৃষ্টি মুক্ত হচ্ছে না পুজো। ৭ অক্টোবর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও পুজোর মুখে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কাজেই বৃষ্টি অসুরের তাণ্ডব যে মাঝে মধ্যেই পুজোর আনন্দে জল ঢালবে তাতে কোনও সন্দেহ নেই।

rain

কলকাতা সহ রাজ্যের সাত জেলায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৭ অক্টোবর পর্যন্ত এই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তারপরে কিছুটা হলেও বৃষ্টিক দাপট কমবে। তবে একেবারেই যে মেঘমুক্ত হবে আকাশ এমন নিশ্চয়তা নেই। কাজেই প্যান্ডেল হপিংয়ে যাঁরা বেরোবেন তাঁরা সঙ্গে রাখুন ছাতা। ছোটদের জন্য সঙ্গে রেন কোট রাখতে ভলবেন না।

বৃষ্টি হলেও ভ্যাপসা একটা গরম রয়েছে। তবে অক্টোবরের মাঝামাঝি থেকে বর্ষা বিদায় নেবে। তাই আর বড় রকমের কোনও বিপর্যয়ের আশঙ্কা নেই। কতবে পুজো বৃষ্টি মুক্ত হবে না। আবার একেবারে বৃষ্টিতে ভাসার তোমন কোনও পূর্বাভাসও দেয়নি আবহাওয়া দফতর। অক্টোবর মাসের শেষ থেকে আবহাওয়া শুস্ক হতে শুরু হবে। ভ্যাপসা গরম কমতে শুরু করবে। অর্থাৎ শীতের আগমনের পরিস্থিতি তৈরি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+