Weather Update: আগামী ৭ দিনে স্বস্তি পেতে পারে উত্তরবঙ্গে! দক্ষিণবঙ্গের সাত জেলায় তাপপ্রবাহের রেড অ্যালার্ট
Weather Update: আপাতত তাপপ্রবাহ ও আর্দ্রতাজনিত অস্বস্তির পরিবর্তন না হলেও মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের পরিস্থিতির বদল হতে পারে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী সাত দিন অর্থাৎ দোসরা মে পর্যন্ত পরিস্থিতি বদলের কোনও সুখবর দিতে পারেনি আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪ ঘন্টা পর থেকে রাজ্য জুড়ে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে আর্দ্রতাজনিত পরিস্থিতির আপাতত পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

- উত্তরবঙ্গ আগামী সাত দিন
শুক্রবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। এমনই আবহাওয়া পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত।
তবে এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ রবিবার, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বুধবার ও বৃহস্পতিবার নাগাদ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।
আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও পরবর্তী চার দিনে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
শুক্রবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় এবং শনিবার থেকে পরের সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত আপাতত কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি .জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে এদিনের জন্য পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিকে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূমের কোনও কোনও জায়গায় সম্ভাব্য তীব্র তাপপ্রবাহের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। পরবর্তী বুধবার ও বৃহস্পতিবারেও এই আবহাওয়ার পরিবর্তনের এখনও পর্যন্ত তেমন কোনও পূর্বাভাস পাওয়া যায়নি।
- কলকাতার আবহাওয়া
শুক্রবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। তাপপ্রবাহের সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪০ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী চার দিনে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৪১.৫) | ২৫.৫ (২৬.৩) |
| বহরমপুর | (৪১) | ২৮.২ (২৮) |
| বাঁকুড়া | (৪২.৬) | ২৫ (২৪.৯) |
| বর্ধমান | (৪২) | ২৬ (২৫) |
| কোচবিহার | (৩৭.১) | ২৩.১ (১৯.৬) |
| দার্জিলিং | (২৩.৪) | ১৪.২ (১৩.৮) |
| কালিম্পং | (২৪.৫) | ১৭.৮ (১৬.৫) |
| দিঘা | (৩৬.৭) | ২৮.২ (২৭.৩) |
| কলকাতা | (৪১.৬) | ২৯.৬ ( ২৮.৮) |
| দমদম | (৪১) | ২৯.৬ (২৯) |
| কৃষ্ণনগর | (৪১.৮) | ২৮ (২৭.৮) |
| মালদহ | (৪১) | ২৭.১ (২৮) |
| মেদিনীপুর | (৪২) | ২৮.৬ (২৭) |
| পুরুলিয়া | (৪১.৭) | ২৩.৫ (২৩.১) |
| পানাগড় | (৪৩.২) | ২৫ (২৫.৯) |
| শ্রীনিকেতন | (৪০.৬) | ২৩.২ (২৪.৮) |












Click it and Unblock the Notifications