Weather update: কার্তিক মাসের ভোরের হাওয়ায় শিরশিরানি, দিন কাটবে ভ্যাপসা গরমেই

Weather update: কার্তিক মাসের শিরশিরানি ভোরের হাওয়ায়, দিন কাটবে ভ্যাপসা গরমেই

কার্তিক মাস পড়ে গিয়েছে। সকালের দিকে শীত শীত ভাব। শিরশিরানি ঠান্ডা হাওয়া বইছে। তার জেরে ভোরের দিকে ফ্যান বন্ধ করে হালকা চাদর গায়ে দিতে হচ্ছে। ডিসেম্বরের ১৫ তারিখ পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে জানিয়েছে হাওয়া অফিস। নভেম্বরেও শীত অনুভূত হবে না। বেলা বাড়লে ভ্যাপসা গরম বজায় থাকবে। আগামী কয়েক দিনব কলকাতা এবং দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ভোরের শিরশিরানি

ভোরের শিরশিরানি

অনেকটাই বদলে গিয়েছে আবহাওয়া। আগের সেই ভ্যাপসা গরম আর নেই। ভোরের দিকে হালকা শীত শীত ভাব। ঠান্ডা বাতাস দিচ্ছে। গায়ে হালকা চাদর দিয়ে ঘুমোতে হচ্ছে। ফ্যানের তেজ কমাতে হচ্ছে। সারাদিনে বাইরে না বেরোলে তেমন ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে না। কার্তিক মাস পড়তেই বদলে গিয়েছে আবহাওয়া। ভোরের হাওয়ায় কেমন একটা শিরশিরানি অনুভূত হতে শুরু করেছে। কার্তিক মাস জুড়ে এমনই অবহাওয়া থাকবে। অর্থাৎ নভেম্বরের ১৫ তারিখ পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে।

ঠান্ডা পড়বে কবে

ঠান্ডা পড়বে কবে

পুজো পার হয়ে গিয়েছে। আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন হয়েছে। শীত শীত ভাব আসতে শুরু করেছে। কিন্তু েখনই শীত পড়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানিেয়ছে হাওয়া অফিস। ১৫ ডিসেম্বরের আগে শীত উপভোগ করতে পারবেন না রাজ্যবাসী এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারপরেই শীত অনুভূত হবে কলকাতা শহরে। তবে তাপমাত্রার পতন অনেকটাই হয়েছে মরশুম অনুযায়ী।

জেলায় জেলায় পড়ছে পারদ

জেলায় জেলায় পড়ছে পারদ

ইতিমধ্যেই জেলায় জেলায় তাপমাত্রার পারদ পড়তে শুরু করেছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম সহ উত্তর বঙ্গের জেলা গুলিতে অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ। অনেকেই হালকা গরম চাদর বের করতে শুরু করেছেন জেলাগুলিতে। উত্তরবঙ্গে জেলা গুলিতে সকালের দিকে কুয়াশা দেখা দিচ্ছে। পার্বত্য এলাকা গুলিতে তাপমাত্রার পারদ আরও কমবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

বৃষ্টির সম্ভাবনা নেই

বৃষ্টির সম্ভাবনা নেই

সিতরাংয়ের দাপট কেটে গিেয়ছে। এখন আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আকাশ পরিষ্কার থাকবে। দিনের বেলার একটু ভ্যাপসা গরম অনুভূত হবে। তবে তেমন গরম দেখা যাবে না। রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে আগামী কয়েকদিন। আপাতত কোনও দুর্যোগ বা বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+