Weather update: বৃষ্টিহীন শহর, বাড়বে অস্বস্তিকর গরম, জেলার জন্য সুখবর শোনাল হাওয়া অফিস

Weather update: বৃষ্টিহীন শহর, বাড়বে অস্বস্তিকর গরম, জেলার জন্য সুখবর শোনাল হাওয়া অফিস

বর্ষার দেখা নেই শহরে। বাড়ছে গুমোট গরম। আগামী কয়েকদিন কলকাতা শহরের আবহাওয়ায় খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমান সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শহরে বৃষ্টির ঘাটতির পরিমান বেড়ে হয়ে গিয়েছে ৪৭ শতাংশ।

শহরে বৃষ্টির আকাল

শহরে বৃষ্টির আকাল

মেঘলা আকাশ। গুমোট গরম। জুন-জুলাই পর পর ২ মাস এভাবেই কেটে গেল। শহরে ছিঁটেেফাঁটা বৃষ্টি ছাড়া বর্ষা তেমন দেখা যায়নি। বেড়েছে বৃষ্টির ঘাটতি। শুধুমাত্র দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ৪৭ শতাংশ। মৌসুমী বায়ু দুর্বল থাকার
কারণেই এই পরিস্থিতি বলে মনে করা হচ্ছে। এই নিয়ে রীতিমত উদ্বেগে আবহাওয়াবিদরা। এই পরিস্থিতি এখনো থাকবে বলে জািনয়েছে হাওয়া অফিস। শুক্রবার আবহাওয়ার তেমন হেরফের হবে না। শহরের সর্বোচ্চ তাপমাত্রা
৩৩.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান বেশি থাকায় অস্বস্তিকর গরম বজায় থাকবে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টি বেশি হবে। তবে বর্ষায় যেমন বৃষ্টি হওয়ার কথা তেমন হবে না। মৌসুমী বায়ু দুর্বল থাকার কারণেই এই সংকট বলে মনে করা হচ্ছে। তার জেরে চাষের বিপুল ক্ষতি হয়েছে। মৌসুমী বায়ু দুর্বল থাকার কারণে
জুন মাস থেকেই বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে। অগাস্ট মাসে ভারী বর্ষণের তেমন কোনো আশার কথা শোনায়নি হাওয়া অফিস। কাজেই বৃষ্টির ঘাটতি মেটার কোনো সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়ায় তেমন হেরফের হওয়ার সম্ভাবনা েনই। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমবে এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। শুক্রবার আলিপুরদুয়া, কালিম্পং, জলপাইগুড়ি-এই তিন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আর টানা ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে জেলাগুলিতে। উল্টে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছে।

ভাসছে কেরল

ভাসছে কেরল

পশ্চিমবঙ্গে বর্ষার দেখা নেই এদিকে ভাসছে দক্ষিণ ভারত। প্রবল বর্ষণে বিপর্যস্ত কেরল, তামিলনাড়ু। একাধিক জায়গায় জল জমে গিয়েছে। এই বর্ষণ আরো কয়েকদিন চলবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+