Weather Update: দাবদাহের সঙ্গে ঝড়-বজ্রপাত, তবে বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে! কেমন থাকতে চলেছে বাংলা
Weather Update: মঙ্গলবারও দক্ষিণবঙ্গ জুড়ে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া। এর মধ্যে আট জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। আপাতত এই আবহাওয়া থেকে রক্ষা নেই। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তিন থেকে পাঁচ জেলার কোথাও কোথাও অতিপ্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
মৌসুমী বায়ু দক্ষিণে ওড়িশা এবং উত্তরে ইসলামপুরে এসে থমকে রয়েছে। আপাতত তা কবে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তা এখনও বলতে পারেনি আবহাওয়া দফতর। তবে এদিন দুপুরে বীরভূম ও পশ্চিম বর্ধমানের কোনও কোনও জেলায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিও হয়।
- উত্তরবঙ্গ আগামী সাত দিন
মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনের বাকি সময়ে দার্জিলিং ও কালিম্পং-এ ভারী, কোচবিহারে ভারী থেকে অতিভারী এবং জলপাইগুড়ি, ও আলিপুরদুয়ারের কোনও কোনও অতি প্রবল বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং ও কালিম্পং-এ ভারী থেকে অতিভারী এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় দমকা হাওয়ারও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনার আবহাওয়া শুকনে থাকতে চলেছে। এছাড়া বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে সোমবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে শুক্রবার ও শনিবার সবকটি জেলাতেই ঘন্টায ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়ে মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া থাকতে পারে। এছাড়া এই সময়ের মধ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এর মধ্যে তিনটি জেলা পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
- কলকাতার আবহাওয়া
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। আপাতত গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৭ ও ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- তাপমাত্রার পরিবর্তন হবে না
আবহাওয়া দফতর জানিয়েছে, দিন চারেকে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৪২.৮) | ২৯.৭ (৩০) |
| বহরমপুর | (৩৯) | ২৬.৬ (২৮.৬) |
| বাঁকুড়া | (৪২.৯) | (২৮.৪) |
| বর্ধমান | (৪০) | ২৭ (২৭.৬) |
| কোচবিহার | (৩২.১) | ২৫.৫ (২৫.৬) |
| দার্জিলিং | (২১.৫) | ১৭.৪ (১৬.৮) |
| কালিম্পং | (২৪.৫) | ২১.৮ (২১.৫) |
| দিঘা | (৩৬.৫) | ২৯ (২৯) |
| কলকাতা | (৩৭.৬) | ৩০.২ (৩০.৪) |
| দমদম | ( ৩৮.৫) | ২৯.৮ (২৯.৮) |
| কৃষ্ণনগর | (৩৯.২) | ২৮.৮ (২৮.৬) |
| মালদহ | (৩৭.১) | ২৮ (২৮.৬) |
| মেদিনীপুর | (৪১.৫) | ২৯.১ (২৯.৬) |
| পুরুলিয়া | (৪৩.৩) | ২৭.১ (২৯.১) |
| পানাগড় | (৪৪.৯) | ৩০.২ (৩০.৮) |
| শ্রীনিকেতন | (৪১.৪) | ২৭.৯ (২৮.২) |
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications