Weather Update: আপাতত তাপপ্রবাহে ইতি! ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে ঝড়
Weather Update: আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। বরং আগামী সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। শুধু তাই নয়, আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে পূর্বাভাসে।
আজ শুক্রবার সকাল থেকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়তেই ফের একবার অস্বস্তিকর গরম। এই অবস্থায় ফের একবার আশার কথা শোনাল হাওয়া অফিস (Weather Update) । এক বার্তায় আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে।

এমনকি আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের (Heavy Rain) সম্ভাবনা দক্ষিণবঙ্গে তৈরি হবে। ফলে আগামী কয়েক দিন তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে বলে জানিয়েছেন তিনি। এমনকি উত্তরবঙ্গে বৃষ্টি হবে। যদিও তীব্রতা কম থাকবে (Weather Update) বলে জানিয়েছেন সৌরিশ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোন সম্ভাবনা নেই।
Weather Update: ঝড়-বৃষ্টি হবে শহর এবং শহরতলিতেও
পূর্বাভাসে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। রাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল।
শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ ২৪ পরগনা এই ৬ জেলাতে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে।
দক্ষিণবঙ্গে রবিবার ও সোমবারেও দমকা ঝোড়ো বাতাস ৩০ থেকে ৫০ কিলোমিটার এবং সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকছে বলেও জানানো হইয়েছে।
Weather Update: বৃষ্টি সামান্য বাড়বে উত্তরবঙ্গে
এমনকি আগামী সোমবার বৃষ্টি সামান্য বাড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। বিশেষ করে দার্জিলিং এবং জলপাইগুড়িতে দমকা ঝড় বাতাসের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে বলে আলিপুর হাওয়া অফিসের তরফে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে। বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে।












Click it and Unblock the Notifications