Weather Update: উমা বিদায়ের রাত থেকেই তাপমাত্রা নামবে হু হু করে! একনজরে বাংলার আগামী ৫ দিনের আবহাওয়া

Weather Update: অক্টোবরের চতুর্থ সপ্তাহ। উমা বিদায়ের পালা কার্যত শেষ। এবার শরৎ কাটিতে শীতে ঢোকার পালা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন বাংলায় রাতের তাপমাত্রা হ্রাস পাবে। আর ঘূর্ণিঝড় হামুনের বিদায় হলে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাসও নেই।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৬ মিমি।

আবহাওয়া

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা আবহাওয়া

  • ২৪ অক্টোবর ২৪ ৩০ সাধারণভাবে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা
  • ২৫ অক্টোবর ২৫ ৩১ অংশত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা
  • ২৬ অক্টোবর ২৪ ৩২ পরিষ্কার আকাশ
  • ২৭ অক্টোবর ২৪ ৩১ একই
  • ২৮ অক্টোবর ২৩ ৩০ একই

Durga Puja Weather: দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাতের পূর্বাভাস! কেমন থাকতে চলেছে বাংলা আগামী ৫ দিনের আবহাওয়া
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২৪ অক্টোবর মঙ্গলবার আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।
  • ২৫, ২৬, ২৭, ২৮ অক্টোবর বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের গতিপথ পরিবর্তন! কোন পথে স্থলভাগে আছড়ে পড়তে চলেছে
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২৪ অক্টোবর মঙ্গলবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
  • ২৫ অক্টোবর বুধবার মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
  • ২৬, ২৭, ২৮ অক্টোবর বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই।
  • আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে পরের দুদিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
  • আবহাওয়া দফতর আরও জানিয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে হামুন ছাড়াও অন্ধ্রপ্রদেশ উপকূলের আছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অন্যদিকে হিমাচল প্রদেশ ও সংলগ্ন এলাকার ওপরে পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণিবর্ত রূপে অবস্থান করছে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+